চুয়াডাঙ্গায় নিহত বিএনপির নেতার শরীরে আঘাতের চিহ্ন, অভিযানে ছিল না পুলিশচুয়াডাঙ্গার জীবননগরে ‘যৌথবাহিনীর’ অভিযানে হেফাজতে থাকা অবস্থায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানিয়েছেন, তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
কারাগারে আওয়ামী নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকীর মৃত্যুবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয় চাকী মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) রাত সোয়া ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তুষারপাতে অচল ইউরোপ, মৃত ৬তুষারপাতের কারণে পুরো ইউরোপে শতশত ফ্লাইট বাতিল হয়েছে। প্যারিস ও আমস্টারডাম বিমানবন্দরে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। দ্রুততম সময়ে রানওয়ে থেকে বরফ সরানোর চেষ্টা করছেন কর্মীরা।
ছড়াকার সুকুমার বড়ুয়া মারা গেছেনএকুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় জে কে মেমোরিয়াল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
খালেদা জিয়ার মৃত্যুর দায় ফ্যাসিবাদী হাসিনার: নজরুল ইসলাম খানগণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে তিনি বলেন, সমগ্র দেশবাসী সাক্ষী, পায়ে হেঁটে তিনি (খালেদা জিয়া) কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে।
মোনাজাতের মাধ্যমে শেষ হলো খালেদা জিয়ার দাফনস্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন খালেদা জিয়া। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয়।
মানিক মিয়া অ্যাভিনিউতে এসে স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু: পুলিশবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় এসে স্ট্রোক করে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খালেদা জিয়ার জানাজার নামাজসাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। বিকেল তিনটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়াকে শেষবারের মতো দেখতে ফিরোজায় নেতাকর্মী ও আত্মীয়রাবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তাঁর বাসভবন ‘ফিরোজায়’ নেওয়া হয়। আজ বুধবার সকাল ৯টায় বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে হাসপাতাল থেকে মরদেহ বের করে আনা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেড় বছর পর না ফেরার দেশে আরেক জুলাইযোদ্ধাজুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে প্রায় দেড় বছর মারা গেলেন শফিকুল ইসলাম শফিক। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফটো নিউজ /আপসহীন নেত্রী খালেদা জিয়ার বিদায়বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আপসহীন এই নেত্রীর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। এ খবরে বিভিন্ন স্থান থেকে হাসপাতালের সামনে ছুটে আসেন মানুষ।
খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর তিন আসনে কী হবেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে তিনটি সংসদীয় আসনে জমা দেওয়া হয়েছিল মনোনয়নপত্র। আজ মঙ্গলবার তাঁর মৃত্যু এই আসনগুলোতে নির্বাচনী প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে কি না তা নিয়ে উঠেছে প্রশ্ন।
ফেনী থেকে দিনাজপুর, খালেদা জিয়ার পদচারণা দেশজুড়েদ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে উত্তাল সময় ১৯৪৫ সালের ১৫ আগস্ট ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে জন্ম নেন খালেদা জিয়া। বাবা ইস্কান্দর মজুমদারের বন্ধু চিকিৎসক অবনী গুহ নিয়োগী নবজাতকের নাম দেন ‘শান্তি’।
খালেদা জিয়ার অনুপস্থিতিতে কেমন হবে রাজনীতি: কামরান রেজা চৌধুরীখালেদা জিয়ার অনুপস্থিতিতে কেমন হবে রাজনীতি তিা নিয়ে স্ট্রিমের সঙ্গে কথপোকথনে কামরান রেজা চৌধুরী
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ: গৃহবধূ থেকে আপসহীন নেত্রীবাংলাদেশের রাজনীতির এক অধ্যায়ের অবসান ঘটল। ‘মা, মাটি ও মানুষের নেত্রী’ হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর প্রয়াণের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক প্রভাবশালী নারীন
খালেদার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন নেতাকর্মীরাবিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো দেশ। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে অভিভাবক হারানোর বেদনায় ডুকরে কাঁদছে সর্বস্তরের মানুষ।
খালেদা জিয়ার মৃত্যুর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুলবেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শোক প্রকাশ করেছেন এবং টেলিফোন করেছেন বলে নিশ্চিত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।