বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আপসহীন এই নেত্রীর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। এ খবরে বিভিন্ন স্থান থেকে হাসপাতালের সামনে ছুটে আসেন মানুষ। তাঁর শোকে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সারা দেশ এবং বিশ্বের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করে গভীর শোক প্রকাশ করছেন।
আশরাফুল আলম
এভারকেয়ার হাসপাতালের সামনে নিজেদের ক্যামেরাবন্দি করে রাখছেন বিএনপির নেতাকর্মীরা
খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে হাসপাতালের সামনে ভারাক্রান্ত মনে দাঁড়িয়ে আছে অনেকে
খালেদা জিয়ার মৃত্যু শোকে কান্নায় ভেঙে পড়েন বিএনপি সমর্থক
কালো ব্যাজ পড়ছেন বিএনপির এক সমর্থক
এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীদের ভিড়
কান্নায় ভেঙে পড়েন বিএনপির এক সমর্থক
কালো ব্যাজ হাতে এক যুবক
খালেদা জিয়ার পোস্টার হাতে বিএনপি নেতাকর্মীরা
হাসপাতালের বিপরীত দিকে টাঙানো হয়েছে শোক বার্তা সম্মিলিত ব্যানার

আজ ২৬ মার্চ, বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস। দিবসটির অন্যতম আকর্ষণ হিসেবে সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় প্যারেড স্কয়ারে হয় সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ ও সমরাস্ত্র প্রদর্শনী।
৩ দিন আগে
রমজান মাসে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিদিন জড়ো হন হাজারো রোজাদার। মসজিদ প্রাঙ্গণে বড় বড় থালায় সাজানো থাকে মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি ও ফল। বিভিন্ন দাতব্য সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই গণইফতারে প্রতিদিন দুই থেকে তিন হাজার মানুষ অংশ নেন।
১৭ দিন আগে
অমর একুশে বইমেলায় শুক্রবার ছিল তৃতীয় শিশুপ্রহর। বাংলা একাডেমি প্রাঙ্গণের শিশু চত্বরে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করে শিশু-কিশোরেরা; সঙ্গে ছিলেন অভিভাবকেরাও। ছোটদের জন্য সাজানো এই বিশেষ সময়ে বায়োস্কোপ, পাপেট থিয়েটার, গল্প বলা, ছবি আঁকা ও নানা সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
২৩ দিন আগে
বসন্তের আবহে দোল পূর্ণিমা ও হোলি উৎসবে প্রেমের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে চারপাশ। উৎসবে অংশগ্রহণকারীরা রঙ উড়িয়ে ও নাচানাচির মাধ্যমে উদযাপন করছেন আনন্দের এই আয়োজন।
০৪ মার্চ ২০২৬