মারা গেছেন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান মারা গেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেনদিনাজপুরে কারাবন্দি থাকা ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন (৮৫) মারা গেছেন। আজ শনিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যুর কথা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থাবিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, বাংলাদেশে বাদুড়বাহিত নিপাহ ভাইরাসের সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। তবে সংস্থাটির ধারণা, এই মৃত্যুর পরও এই ভাইরাস আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনো কম।
মারা গেছেন বাউল শিল্পী সুনীল কর্মকারমারা গেছেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
চোর ঠেকাতে টানা বিদ্যুতের তারে জড়িয়ে গেল প্রাণমাছ চুরি ঠেকাতে ঘেরের পাড়জুড়ে বিদ্যুতের লাইন টেনেছিলেন সাতক্ষীরা সদরের তেঁতুলতলা গ্রামে মনিরুল ইসলাম (৩৫)। শনিবার (৩১ জানুয়ারি) সকালে মৎস্য ঘেরের পাড়ে টমেটো তুলতে গিয়ে পা পিছলে সেই তারে জড়িয়ে যান তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্যারোল বা জামিন: সাদ্দামের ক্ষেত্রে যা ঘটেছেঅবশেষে সাদ্দাম ফিরলেন তার প্রিয়তমা স্ত্রীর কাছে। ফিরলেন ৯ মাস বয়সী পুত্র সেজানের কাছে। কিন্তু ফিরতে হলো তাদের কবরের কাছে। দেশবাসীকে ছুঁয়েছে তাঁর মায়ের আক্ষেপ—‘এখন জামিন হওয়া আর না হওয়া সমান। বাড়ি এসে দেখবে ছেলে–বউয়ের কবর। তাহলে এই জামিন দিয়ে কী হবে?’
খালেদা জিয়ার স্মরণে ভারতের সংসদের উভয় কক্ষে শোকপ্রস্তাবভারতের পার্লামেন্টের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব আনার কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। পার্লামেন্টের উভয় কক্ষ—লোকসভা এবং রাজ্যসভায় এই শোক প্রস্তাব উত্থাপন করা হবে। বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু: এসআইকে কান ধরিয়ে হেনস্তারাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর পর পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে স্থানীয় উত্তেজিত জনতা। গত রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পোল্লাপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) অবরুদ্ধ করে রাখা হয়।
ঢামেক হাসপাতালের ভবন থেকে লাফিয়ে রোগীর মৃত্যুঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে নিচে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। তাঁর নাম নাজনীন আক্তার (২০)। নিহত নাজনীনের মা পারভীন আক্তারের দাবি, তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন।
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত ২রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন মোটরসাইকেল চালক ইয়াসিন ও আরোহী খাইরুল হোসাইন কামরুল (২২)।
হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকতত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা মরহুমের দীর্ঘ কর্মময় জীবনে রাষ্ট্র ও জনগণের কল্যাণে তাঁর গুরুত্বপূর্
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেনতত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এম হাফিজ উদ্দিন খান বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে মারা গেছেন ( (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কারাগারে বিএনপি কর্মীর মৃত্যু, নির্যাতনের অভিযোগনোয়াখালীর বেগমগঞ্জের আবুল বাশার (৪৫) নামে এক বিএনপি কর্মীর লক্ষীপুর জেলা কারাগারে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে লক্ষীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
উনসত্তরের ২০ জানুয়ারি: যে মৃত্যু বদলে দিয়েছিল ইতিহাসের মোড়উনসত্তরের গণঅভ্যুত্থানে পাকিস্তানি স্বৈরশাসনের বিরুদ্ধে যে দুর্বার প্রতিরোধ গড়ে উঠেছিল, তার অগ্রভাগের দীপশিখাটির নাম শহীদ আসাদ। আসাদ শুধু উনসত্তরের আন্দোলনের একজন শহীদ নন; তিনি বাঙালি জাতিসত্তার জাগরণের চিরন্তন প্রতীক।
মাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে ৭ জনের মৃত্যুমাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের চার যাত্রী ও এক বাস সহকারীসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত বেড়ে ৬রাজধানীর উত্তরায় সাততলা আবাসিক ভবনে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে ভবনটির দুইতলায় আগুন লাগে।
কর্মস্থলে অসুস্থ, বাঁচানো গেল না ইউএনওকেকর্মস্থলে অসুস্থ হয়ে পড়েন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পাঠানো হয় রাজধানীতে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফেরদৌস আরা।