বাউলদের ওপর হামলা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যে উদ্বেগ মামুনুল হকেরবাউল আবুল সরকারের ‘আল্লাহদ্রোহী, অবমাননাকর ও ঈমান-বিধ্বংসী’ বক্তব্যের কারণে সৃষ্ট ক্ষোভের জেরে তাঁর গ্রেপ্তার হওয়াকে আইনের শাসন রক্ষার স্বস্তিদায়ক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বাউলদের ওপর হামলা ন্যাক্কারজনক: মির্জা ফখরুলবাউল শিল্পীদের ওপর হামলার ঘটনাকে ন্যাক্কারজনক বলে নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমি মনে করি বাউলদের ওপর হামলা, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
সাংবাদিকরা রাজনৈতিক দলের পকেটে ঢুকে গেলে সমস্যা: মির্জা ফখরুলরাজনৈতিক দলগুলো সাংবাদিকদের ‘পকেটে’ নিতে না চাইলেও তাঁরা যখন পকেটে ঢুকে যান, তখন সমস্যা হয়ে দাঁড়ায় বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুলের প্রশ্নজামায়াতের টিকিট কাটা মানে জান্নাতের টিকিট কাটা, এটা কোথায় লেখা আছেজনৈতিক ফায়দা হাসিলে জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কিছুদিন আগে একজন বললেন, জামায়াতের টিকিট কাটা মানে জান্নাতের টিকিট কাটা। এটি কোথায় লেখা আছে?
গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য: মির্জা ফখরুলশুধু নির্বাচন নয়, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি আরও বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট জাতির ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসা একটি ভয়াবহ ফ্যাসিবাদ সরকার বিতাড়িত করার মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার সুযোগ এসেছে
শেখ হাসিনার রায় ঘিরে আবার নৈরাজ্যের পাঁয়তারা চলছে: মির্জা ফখরুলফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে সারা দেশে ‘অনিশ্চয়তা এবং আতঙ্ক বিরাজ করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
একাত্তরে আমার বাবা ভারতে ছিলেন: মির্জা ফখরুলবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তাঁর বাবা মির্জা রুহুল আমিন ভারতে শরণার্থীশিবিরে ছিলেন। নিজেদের স্বার্থ হাসিলে কিছু মানুষ তাঁর বাবার বিরুদ্ধে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি।
এ দেশে সকল ধর্মে ও গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে : মির্জা ফখরুলবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতে দেশে সব ধর্ম ও গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে এবং কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে সেইভাবে গড়ে তুলতে চাই, যেখানে সকল ধর্মের, সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে।’
বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা: মির্জা ফখরুল ইসলাম আলমগীর-পর্ব ২সাক্ষাৎকার সিরিজ 'স্ট্রিম টক' এর এই পর্বে ঢাকা স্ট্রিমের সম্পাদক ইফতেখার মাহমুদের মুখোমুখী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাদের মনোনয়ন দিয়েছে বিএনপি? কেন? হেফাজতে ইসলাম, এনসিপি ও বামপন্থীদের নিয়ে কী ভাবনা? জুলাই সনদ কি পলিটিক্যাল কমেডি?
বিশেষ সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরঅমীমাংসিত বিষয়গুলো পার্লামেন্টে আসুক, নির্বাচনের ম্যানিফেস্টো হোকমনোনয়ন দেওয়ার ব্যপারে দলের আন্দোলন-সংগ্রামে ভূমিকা, জনপ্রিয়তা ও প্রার্থীর যোগ্যতাকে গুরুত্ব দিয়েছে বিএনপি। মির্জা ফখরুল বলেছেন, বিএনপি জাতীয় সরকার গঠনের লক্ষ্যে নির্বাচনী জোটে আগ্রহী এবং আসন ছাড়তেও প্রস্তুত।
নির্বাচনের দিনেই গণভোটের দাবি বিএনপিরবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোট হলে তা নির্বাচনের দিনেই হতে হবে। তিনি বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার, অন্যথায় দেশের মানুষ সেটি মেনে নেবে না।
এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুলআগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিজের জীবনের ‘শেষ নির্বাচন’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিবের সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশরীয় রাষ্ট্রদূত ওমর ফাহমি এবং ডিসিএম (ডেপুটি চিফ অব মিশন) সোহেলা মাহরান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচবিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় পরিচিত অনেক নাম নেইতালিকা থেকে বাদ পড়েছেন দলের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন আলোচিত ও গুরুত্বপূর্ণ নেতা। অবশ্য সোমবার সন্ধ্যায় তালিকা ঘোষণার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন—এটা কেবল প্রাথমিক তালিকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনবিএনপি ২৩৭ আসনে যাঁদের প্রার্থী করলোআজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন৬৩ আসন খালি রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা‘যারা যুগপৎ আন্দোলনে আমাদের সঙ্গী ছিলো, তাদের আসনে আমরা প্রার্থী ঘোষণা করিনি। আন্দোলনে যারা বিএনপির সাথে ছিল তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যম বাকি আসনগুলোর বিষয়ে সমাধান করে নেবো।’