ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৩৭ জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষণা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনটি আসনে অংশ নেবেন। দিনাজপুর ৩, বগুড়া ৭ এবং ফেনী- ১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া ৬ এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও ১ আসন থেকে।
২৩৭ টি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হলেও ৬৩ টি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়নি। দলীয়সূত্রে জানা গিয়েছে, বাকি আসনগুলোতে যারা যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গী ছিলো তাদের সাথে আলোচনা সাপেক্ষে ঘোষণা করা হবে।
এ প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যারা যুগপৎ আন্দোলনে আমাদের সঙ্গী ছিলো, তাদের আসনে আমরা প্রার্থী ঘোষণা করিনি। আন্দোলনে যারা বিএনপির সাথে ছিল তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যম বাকি আসনগুলোর বিষয়ে সমাধান করে নেবো।’
ঘোষিত এই প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘স্টান্ডিং কমিটির সদস্যরা যদি মনে করে কোথাও কোনো পরিবর্তন আনা দরকার তাহলে তাঁরা সেটা করতে পারেন। মিটিংয়ের মাধ্যমে তারা প্রার্থীদের বিষয়ে যেকোনো সিন্ধান্ত নিতে পারেন।’
এর আগে দুপুর সাড়ে ১২ টায় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপির বিভাগভিত্তিক সাংগঠনিক সম্পাদকদের সাথেও আরও একটি মিটিং অনুষ্ঠিত হয়। এরপর সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১৩ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে