স্ট্রিম ডেস্ক

যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলের কারাগার থেকে প্রথম ধাপে মুক্তি পেয়েছেন ৮৮ জন ফিলিস্তিনি। আগামী কয়েক দিনের মধ্যে মোট ১,৯০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ সোমবার (১৩ অক্টোবর) আল-জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ওফার কারাগার থেকে মুক্তি পেয়ে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছানোর পর ফিলিস্তিনি বন্দিদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে স্থানীয় জনতা।
আজ বিকেলে বন্দীদের বহনকারী বাসগুলো শহরে প্রবেশ করলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। হামাসের হাতে থাকা জীবিত ২০ জন ইসরায়েলি বন্দীর মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার এই প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে, ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্মম নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে অধিকৃত পশ্চিম তীরের বিরজেইত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাসিল ফাররাজ বলেছেন, ‘মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনি বন্দীদের অবস্থা সম্ভবত ‘‘ভয়াবহ’’। কারণ ইসরায়েলি জেলে থাকা ফিলিস্তিনিরা সবচেয়ে ‘‘নির্মম ও সহিংস’’ নির্যাতনের শিকার হয়েছেন।’

ফাররাজ আল জাজিরাকে আরও বলেন, ‘আমরা জানি, ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি কারাগারে নিয়মিত এই নির্যাতন ও সহিংসতা চলে আসছে। কারাগারে বন্দীদের ওপর ইচ্ছাকৃতভাবে এই নির্মম নির্যাতনের অভিযান চালানো হয়েছিল। তাঁদের ওপর নির্মমভাবে প্রহার করা হয়েছে। নির্যাতন ও অবমাননা করা হয়েছে। আমরা যৌন সহিংসতার ঘটনাও দেখেছি ও শুনেছি।’
ফাররাজ আরও বলেন, ‘ইসরায়েলি জেলে ফিলিস্তিনি বন্দীদের এই ধরনের দুর্দশা চলতেই থাকবে।’
তাঁর মতে, বন্দীদের মুক্তি হলেও অন্য যাঁরা ইসরায়েলি কারাগারে থেকে যাচ্ছেন, তাঁদের সংগ্রাম চলতেই থাকবে।
এদিকে, এই ঐতিহাসিক বন্দী বিনিময়ের মুহূর্তে ইসরায়েল পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার বেন গুরিয়ন বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যাত্রা শুরুর আগে যুক্তরাষ্ট্র থেকে ‘যুদ্ধ শেষ হয়েছে’ ঘোষণা দেন ট্রাম্প।
এই সফরের অংশ হিসেবে তিনি সদ্য মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিদের পরিবারের সঙ্গে দেখা করবেন এবং ইসরায়েলের সংসদ নেসেটে ভাষণ দেবেন। ট্রাম্পের এই উদ্যোগের মাধ্যমে ২০-দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পথ প্রশস্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে