স্ট্রিম ডেস্ক

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে এখন তুরস্কে পৌছেছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান তিনি। তুরস্কস্থ বাংলাদেশ কাউন্সিল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাৎকে অভ্যর্থনা জানান।

আজ সন্ধ্যায় ৬টা ৩৪ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে বলা হয়, শুক্রবার টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে ফেরত আসা প্রখ্যাত বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে ইস্তাম্বুলের বাংলাদেশ কাউন্সিল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান অভ্যর্থনা জানান।

এর আগে, তুরস্কের সূত্রের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছিলেন, টার্কিশ এয়ারলাইন্সের টিকে–৬৯২১ ফ্লাইটে থাকা শহিদুল আলম স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়ে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় রওনা হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নিয়েছিলেন শহিদুল আলম। পরে ইসরায়েলি বাহিনী ওই বেসামরিক নৌ বহরে থাকা অন্যদের সঙ্গে শহিদুল আলমকেও আটক করে। আটকের পর থেকে তিনি ইসরায়েলের কারাগারে বন্দি ছিলেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৭ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে