টানা ছুটিতে সাভারের তিন সড়কে রাতভর ঘরমুখো মানুষের ঢলকোলে ১৬ মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় বসে ছিলেন পোশাককর্মী সুলতানা নাসরিন, যাবেন বগুড়ায়। তবে গাড়ি পাননি প্রায় ৩ ঘণ্টাতেও, পেলেও চাওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। সড়কের পাশে বসেই শিশুকে দোকান থেকে খাবার কিনে খাওয়াচ্ছিলেন তিনি, বসে থাকতে থাকতে অতিষ্ঠ।
শীতে শিশুর বাড়তি যত্নে যা করবেনশীতকালে শিশুদের সুস্থ রাখতে প্রয়োজন বিশেষ যত্ন ও বাড়তি সতর্কতা। চলুন দেখে নেওয়া যাক, শীতে শিশুদের সুরক্ষিত রাখতে কী বলছেন বিশেষজ্ঞরা।
ভালুকায় দিপু দাস হত্যাকাণ্ডে ১২ আসামির তিন দিন করে রিমান্ডময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন শুনানি শেষে এই আদেশ দেন।
চট্টগ্রামে দুই ঘণ্টা ধরে জ্বলছে কম্বলের গুদামচট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
তাজরীন ট্র্যাজেডির ১৩ বছর: ভয়াবহ দৃশ্যে এখনও আঁতকে ওঠেন শ্রমিকরাদেশের পোশাক শিল্পের অগ্নিকাণ্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনার নাম তাজরীন ট্র্যাজেডি। ২০১২ সালের ২৪ নভেম্বর, স্বাভাবিক দিনের মতোই আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশন কারখানায় কাজ করছিলেন শ্রমিকেরা। সন্ধ্যায় হঠাৎ ভবনের আটতলায় আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে।
পুলিশের পোশাকের সেকাল একালপুলিশের পোশাকের সেকাল-একাল: পাগড়ি থেকে টুপি, তলোয়ার বা বর্শা থেকে বন্দুক, হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট কিংবা সাদা থেকে হালকা বাদামি হয়ে বর্তমানে আয়রন রঙের পুলিশের পোশাক। কীভাবে পরিবর্তন হল পুলিশের পোশাক? কেন হল?
বেক্সিমকো টেক্সটাইল লিজ নিচ্ছে রিভাইভাল, চলতি মাসেই চুক্তিদেশের টেক্সটাইল শিল্পে একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বেক্সিমকো টেক্সটাইল। তিন দশক চালু থাকার পর ঋণসংকটে কারখানাটি বন্ধ হয়ে যায়। হঠাৎ বন্ধে হাজারো শ্রমিক চাকরি হারান; আশপাশের ছোট ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকার অর্থনীতি অস্থির হয়ে পড়ে। রিভাইভালের উদ্যোগ সেই ক্ষতি কাটিয়ে ওঠার নতুন পথ তৈরি করছে।
আয়রন-কফি রঙের নতুন পোশাকে পুলিশআজ শনিবার থেকে নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছে বাংলাদেশ পুলিশ। আয়রন ও কফি রঙের এই পোশাক পরে ঢাকা মহানগরসহ বিভিন্ন মেট্রোপলিটন ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা মাঠে নেমেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর বাহিনীর সংস্কারের দাবির পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন আনা হলো।
চট্টগ্রামে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিটচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি ৯তলা পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে কারখানাটির মধ্যতলায় আগুনের সূত্রপাত হয়।
৫ বছরে দেড় হাজার পোশাক কারখানায় আগুনদেশে গত ৫ বছরে দেড় হাজারের বেশি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানির সংখ্যা তুলনামূলক কম থাকলেও আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ২২৭ কোটি টাকার।
মিরপুরে এত আগুন লাগে কেনঢাকার মিরপুরে প্রতি বছরই আগুন লেগে ঘরবাড়ি, দোকান, গুদাম ও বস্তি পুড়ে যায়। মাঝেমধ্যেই কোনো না কোনো এলাকায় আগুন লাগার খবর আসে। গত দশ মাসে শুধু মিরপুর এলাকাতেই ৪টি বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মানুষ হতাহতের পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়েছে লাখ লাখ টাকার।
আগস্টে তৈরি পোশাক রপ্তানি আয় কম, প্রবৃদ্ধিতে ধীরগতিচলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে দেশের রপ্তানি খাত উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লাভ করেছিল। কিন্তু এক মাসের ব্যবধানে আগস্ট মাসে কমেছে দেশের তৈরি পোশাক রপ্তানি। এর ফলে সামগ্রিক পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। আগস্ট মাসে মোট রপ্তানি আয় আগের মাসের তুলনায় ২ দশমিক ৯৩ শতাংশ কমেছে।