স্ট্রিম সংবাদদাতা

বর্তমান পোশাক নিয়ে পুলিশ বাহিনীতে অসন্তোষের কারণে তা পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ মার্চ) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বিসিএস (পুলিশ) ৪৩তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ নিয়ে দেশে একটি প্রত্যাশা আছে, আবেদন আছে। বিভিন্ন পর্যায়ে এবং সর্বস্তরের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে তিনি অনুধাবন করেছেন- বর্তমান পোশাক নিয়ে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। এজন্য পুলিশ যেন আগের ঐতিহ্যমণ্ডিত যেকোনো একটি পোশাক পায় তা নিশ্চিতে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
বর্তমান সরকারের সময় পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী হবে না জানিয়ে তিনি বলেন, পুলিশ বাহিনী হবে জনগণের বন্ধু। পুলিশকে দলীয় প্রভাব মুক্ত করে আধুনিক সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে গড়ে জনগণের সেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য।
এ সময় নবীন পুলিশ কর্মকর্তাদের দুর্নীতির ঊর্ধ্বে থেকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ডিজিটাল অপরাধ দমনে সর্বোচ্চ কারিগরি জ্ঞান অর্জনের উপরেও তাগিদ দেন।
এবার ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন ৭২ নতুন এএসপি। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী নবীন পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, একাডেমির অধ্যক্ষ জিএম আজিজুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে