ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকছেন যারাজাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এবারের নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য।
নির্বাচনী নিরাপত্তা: সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় বিজিবি মহাপরিচালকের সমন্বয় সভাআসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সাতক্ষীরার শ্যামনগর ও চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিজিবির নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন করেছেন।
সামাজিক নিরাপত্তা ও টেকসই ভবিষ্যৎরাজনীতির চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত মানুষের জীবনের মান উন্নয়ন। ২০২৬ সালের বিভিন্ন নির্বাচনী ইশতেহারে সামাজিক নিরাপত্তা এবং পরিবেশ রক্ষার জন্য যে বৈজ্ঞানিক ও আধুনিক পরিভাষাগুলো ব্যবহার করা হয়েছে, তা গতানুগতিক ‘ত্রাণ দেওয়া’ বা ‘ভাতা দেওয়া’র রাজনীতি থেকে অনেক বেশি উন্নত।
জাতীয় নিরাময় ও প্রশাসনিক স্বচ্ছতাএকটি রাষ্ট্র কেবল ইটের দালান বা সীমানা দিয়ে চলে না। রাষ্ট্র চলে তার নাগরিকদের মধ্যে থাকা পারস্পরিক বিশ্বাস এবং শাসনব্যবস্থার স্বচ্ছতার ওপর। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে সবচেয়ে বড় ক্ষত হলো রাজনৈতিক প্রতিহিংসা এবং লাগামহীন দুর্নীতি।
প্রশাসনের নিষ্ক্রিয়তা ও বিচারহীনতায় দেশে সম্প্রীতি নষ্ট হচ্ছে: গোলটেবিল বৈঠকে বক্তারাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা, ‘মব জাস্টিস’, সংখ্যালঘুদের ওপর হামলা এবং আসন্ন নির্বাচনের সময় নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যু নিয়ে রাজধানীতে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বক্তারা বলেন, আইন ও প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে সম্প্রীতি নষ্ট হচ্ছে।
দায়িত্ব পালনে অনিয়ম করে কেউ পার পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টাবরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় আইনশৃঙ্খলা মিটিং শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। দায়িত্ব পালনে অনিয়ম করে কেউ পার পাবে না।’
নাটোর-৩: কর্মী খুনের পর প্রাণনাশের শঙ্কায় নিরাপত্তা চাইলেন বিএনপি প্রার্থীনাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু প্রাণনাশের শঙ্কায় পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। গত বুধবার (২১ জানুয়ারি) রাতে সিংড়ার কলম ইউনিয়নের কুমারপাড়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় দলীয় কর্মী ও জিয়া পরিষদের সদস্য রেজাউল করিম নিহত হন।
ঢাকা থেকে কূটনীতিকদের পরিবারকে সরিয়ে নিচ্ছে দিল্লিকূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশে থাকা সব মিশন থেকে ফিরিয়ে নেওয়া সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার (২০ জানুয়ারি) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতের একাধিক সরকারি সূত্র জানিয়েছে।
টেকনাফ সীমান্তে অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট উদ্ধারকক্সবাজারের টেকনাফ উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট (অগ্রভাগ) উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত এলাকায় যৌথ অভিযানে এসব চাপ প্লেট উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নির্বাচনের নিরাপত্তায় থাকবে ৪১৮ ড্রোন: স্বরাষ্ট্র উপদেষ্টাআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ৪১৮টি ড্রোন ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আট লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের বিমানবাহিনী প্রধানের বৈঠকবাংলাদেশের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে দেশটির সেনাপ্রধান এবং নৌপ্রধানের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।
তারেক রহমানের নিরাপত্তা দলে আরও ৩ সাবেক সেনা কর্মকর্তাবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমে তিন সাবেক সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।