স্ট্রিম প্রতিবেদক

অমর একুশে বইমেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে– এমন কোনো বই যেন মেলায় না আসে, সে বিষয়ে গোয়েন্দা নজরদারি থাকবে পুলিশের।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন সরওয়ার।
তিনি জানান, মেলায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ডিএমপি। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ পুলিশের বিভিন্ন স্পেশালাইজড টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। মেলা প্রাঙ্গণ, এর আশেপাশের এলাকায় চেকপোস্টের ব্যবস্থা থাকবে। রাতে মেলার নিরাপত্তার জন্য পর্যাপ্ত সার্চলাইটের ব্যবস্থা করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরওয়ার বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত-সংক্রান্ত বইয়ের ব্যাপারে বাংলা একাডেমি বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিট এবং গোয়েন্দারা মেলায় নজরদারি করবে– যেন এ ধরনের কোনো বই বিক্রি বা প্রদর্শিত না হয়।
তিনি জানান, মেলা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দিনে বা রাতে কোনো ভারী যানবাহন প্রবেশ করতে পারবে না। মেলা উপলক্ষে টিএসসি, দোয়েল চত্বর ও হাকিম চত্বরে ট্রাফিক ডাইভারশন (গতিপথ পরিবর্তন) দেওয়া হবে। তিন নেতার মাজার গেট, টিএসসি এবং রাজু ভাস্কর্য এলাকায় ব্যারিকেড ও ডাইভারশন থাকবে এবং সেখানে ইউ-টার্নের ব্যবস্থা থাকবে।
ডিএমপির এই কর্মকর্তা জানান, টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তাটি অন্যান্য বারের মতো সব সময় বন্ধ থাকবে না। দর্শনার্থীদের উপস্থিতির ওপর ভিত্তি করে ট্রাফিক পুলিশ রাস্তাটি খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত নেবে। নো-পার্কিং জোনে কোনোভাবেই গাড়ি পার্ক করা যাবে না। সোহরাওয়ার্দী উদ্যান, মহসীন হল মাঠ, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, ফুলার রোড (রাস্তার একপাশে এক লাইনে পার্কিং) ও জিমনেসিয়াম মাঠ গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারণ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি পুলিশের ট্রাফিক নির্দেশনা মেনে চলা এবং সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মো. সরওয়ার।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে