স্ট্রিম প্রতিবেদক

নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু প্রাণনাশের শঙ্কায় পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। গত বুধবার (২১ জানুয়ারি) রাতে সিংড়ার কলম ইউনিয়নের কুমারপাড়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় দলীয় কর্মী ও জিয়া পরিষদের সদস্য রেজাউল করিম নিহত হন। এ ঘটনার পর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এই আবেদন করেন আনোয়ারুল ইসলাম আনু।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীনের কাছে লিখিতভাবে এই আবেদন জানান আনোয়ারুল ইসলাম আনু। আনুর পক্ষে আবেদনটি জমা দেন সিংড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রব।
আবেদনে আনোয়ারুল ইসলাম আনু উল্লেখ করেন, নির্বাচনি প্রচারণার কাজে তাঁকে সিংড়ার বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হচ্ছে। বুধবার রাতে দুর্বৃত্তদের হাতে তাঁর এক কর্মী নির্মমভাবে নিহত হওয়ায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এমতাবস্থায় নির্বিঘ্নে প্রচারণা চালাতে ও জীবন রক্ষার্থে তিনি পুলিশি নিরাপত্তা সহায়তা কামনা করেন।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, “প্রার্থীর আবেদনটি আমরা গ্রহণ করেছি। ইতোমধ্যে সেটি জেলা পুলিশ সুপার আব্দুল ওহাবের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সুপার এ বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”
উল্লেখ্য, গত বুধবার (২১ জানুয়ারি) রাতে সিংড়ার কলম ইউনিয়নের কুমারপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন জিয়া পরিষদের সদস্য ও সহকারী অধ্যাপক রেজাউল করিম। তাঁকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৯ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে