ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারময়মনসিংহে ১০ বছর বয়সী এক শিশুকে নিজ বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগে কাজল চক্রবর্তী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরের নাটকঘর লেন এলাকা থেকে তাকে আটক করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা: রমনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার, গ্রেপ্তার ৪রাজধানীর রমনা এলাকা থেকে অপহৃত স্কুলছাত্র আফনান সাঈদকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—তানভীর আহমেদ ওরফে ফাহিম (২৪), ইফফাত ইয়ামিন লিখন (২৩), হাসান আল বান্না ওরফে হাসান (২০) ও মুস্তাকিমুর রহমান ওরফে কুঞ্জ (২১)।
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেপ্তার ৯৫পবিত্র রমজান মাসে সিয়াম পালন এবং শান্তিপূর্ণ ঈদুল ফিতর উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ৯৫ জনকে গ্রেপ্তার করেছে
কিশোরগঞ্জে বেড়িবাঁধের গাছ কাটার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তারকিশোরগঞ্জের মিঠামইনে সরকারি গাছ কাটার ঘটনায় পদ স্থগিত হওয়া মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাটোরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি এহিয়া চৌধুরী কারাগারেনাটোরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ভারপ্রাপ্ত জেলা সভাপতি এহিয়া চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে নাটোর সদর থানা থেকে কঠোর নিরাপত্তায় তাঁকে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তবে একজন আইনজীবীর মৃত্যুর কারণে আজ আদালত না বসায় এহিয়া চৌধুরীকে কারাগারে নেওয়া হয়।
শ্রীলঙ্কায় ২০১৯ সালের ইস্টার সানডে হামলায় সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেপ্তারশ্রীলঙ্কায় ২০১৯ সালের ইস্টার সানডেতে বোমা হামলার ঘটনায় দেশটির সাবেক গোয়েন্দাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুরেশ সালে গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে দেশটির রাজধানীর একটি শহরতলির বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর আল জাজিরার।
ভোলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে তিন আসামি গ্রেপ্তারভোলার তজুমদ্দিনে বাক্প্রতিবন্ধী (কথা অস্পষ্ট) এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর সার্কেল) মো. ইব্রাহিম।
জুতায় ২৯৭০ ইয়াবা বহন, যুবক গ্রেপ্তারনোয়াখালী সদরে অভিনব কৌশলে প্লাস্টিকের জুতার ভেতর লুকানো ২ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মেক্সিকোর মাদক সম্রাট ‘এল মেনচো’ সামরিক অভিযানে নিহতমেক্সিকোর সবচেয়ে শক্তিশালী ও সহিংস মাদক পাচারকারী সংগঠনের নেতা এবং ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট ‘এল মেনচো’ সামরিক অভিযানে নিহত হয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পরিচালিত অভিযানের সময় তিনি নিহত হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
নড়াইলে নারীর ছবি দিয়ে ফেসবুকে ভুয়া আইডি, যুবক গ্রেপ্তারনড়াইলের কালিয়ায় এক গৃহবধূর ছবি ও তথ্য ব্যবহার করে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মো. ওমর ফারুক (৩০) কালিয়া উপজেলার বড় কালিয়া গ্রামের বাসিন্দা।
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রদল নেতাদেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী (২৮)। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রাম ঈদগাহ মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।
বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারেবগুড়ায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
চট্টগ্রামে বহুতল ভবন থেকে ৫১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তারচট্টগ্রাম মহানগরে র্যাবের অভিযানে ৫১ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেন্সিডিলসহ মুর্শিদা আকতার (৪৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কক্সবাজার জেলার সদর থানার উত্তর কুতুবদিয়া পাড়ার মৃত আবুল বাশারের মেয়ে।
নারীদের সঙ্গে ছবি তুলে সাংবাদিককে ব্ল্যাকমেইল: চক্রের ১২ সদস্য গ্রেপ্তারব্ল্যাকমেইল করে দুই সাংবাদিকের কাছ থেকে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অপরাধে দুই নারীসহ চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ি থানা পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
রাজবাড়ীতে মাজারের গম্বুজ ভাঙতে যাওয়ায় যুবক গ্রেপ্তাররাজবাড়ীর পাংশায় হাতুড়ি নিয়ে ছালাপরা মামা পাগলের মাজারের গম্বুজ ভাঙতে গিয়েছিলেন হোসেন শেখ (৩০) নামে এক যুবক। পরে স্থানীয় তাঁকে আটক করে পুলিশে দিয়েছে।
লক্ষ্মীপুরে এমপির নির্দেশে দুই মামলা, চাঁদাবাজিতে গ্রেপ্তার বিএনপির দুই কর্মীলক্ষ্মীপুরের রামগতিতে নবনির্বাচিত সংসদ সদস্যের (এমপি) নির্দেশে চাঁদাবাজি ও হামলার অভিযোগে করা মামলায় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার চর রমিজ এলাকা থেকে আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।
পটুয়াখালীতে অর্ধকোটি টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তারপটুয়াখালীর কলাপাড়ায় বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা কাজল মৃধাকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভোটারদের টাকা দেওয়ার সময় তাঁকে আটক করেন কোস্টগার্ডের সদস্যরা।