স্ট্রিম সংবাদদাতা

নাটোরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ভারপ্রাপ্ত জেলা সভাপতি বাসিরুর রহমান খান এহিয়া চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর সদর থানা থেকে কঠোর নিরাপত্তায় তাঁকে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সল তারেকের আদালতে হাজির করা হয়। তবে একজন আইনজীবীর মৃত্যুর কারণে আজ আদালত না বসায় এহিয়া চৌধুরীকে কারাগারে নেওয়া হয়েছে।
এর আগে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর এলাকা থেকে এহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করে র্যাব-৪ এর একটি দল। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে তাঁকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট শহরের কান্দিভিটা এলাকায় সদর আসনের তৎকালীন এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে ইয়াছিন আলী নামে এক যুবককে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানান নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
সদর থানার ওসি জানান, এহিয়া চৌধুরীকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তবে আদালতের একজন আইনজীবীর মৃত্যুতে ফুল কোর্ট রেফারেন্সের কারণে আদালত বসেনি। পরে তাঁকে কারাগারে নেওয়া হয়।
এর আগে ২০২৫ সালের ১২ মে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার (সংগঠন) যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করে সরকার। এর অধীনে আওয়ামী লীগ ও এর সব অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে