খুলনায় বিএনপির কার্যালয়ে গুলি, কর্মী নিহতখুলনা নগরের আড়ংঘাটা থানাধীন কুয়েট-সংলগ্ন এলাকায় স্থানীয় বিএনপির এক কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এমদাদুল হক নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক বিএনপি নেতাসহ দুজন।
খুলনা বিশ্ববিদ্যালয়আট হাজার শিক্ষার্থীর জন্য নেই কোনো মনোচিকিৎসকবিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সংজ্ঞা অনুযায়ী শারীরিক, মানসিক ও সামাজিক এ তিনটি দিক ভালো থাকলেই একজন মানুষকে সুস্থ বলা যায়। কিন্তু বাংলাদেশে এখনো স্বাস্থ্য বলতে কেবল শারীরিক দিককেই গুরুত্ব দেওয়া হয়, ফলে মানসিক স্বাস্থ্য উপেক্ষিত থেকে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মা ফজিলাতুন্নেসা মুজিবের সম্পত্তির ‘খবর না জানা’ শেখ হাসিনা ১৩ বছর আগে কেনেন পাশের জমিআওয়ামী লীগ নেতারা দাবি করেছিলেন, মায়ের মৃত্যুর পর উত্তরাধিকারসূত্রে জমিটির মালিকানা পাওয়ার বিষয়টি শেখ হাসিনা জানতে পারেন ২০০৭ সালে। এ নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশ হয়। তবে স্ট্রিমের অনুসন্ধানে পাওয়া যায়, ১৯৯৪ সালেই এর পূর্ব পাশে প্রায় ১ বিঘা জমি কিনেছিলেন শেখ হাসিনা।
খুলনায় রুপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের লাশ উদ্ধারখুলনার রুপসা সেতুর ২ নাম্বর পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
খুলনায় করোনায় প্রথম মৃত্যুখুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীপ রায় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ বছরের মধ্যে খুলনায় করোনা আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যু।
খুলনায় অপহৃত খাদ্য কর্মকর্তাকে উদ্ধারঅপহরণের পাঁচ ঘণ্টার মধ্যেই খাদ্য পরিদর্শক সুকান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এবং জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার তেরখাদা থানার আজগড়া গ্রামের একটি স্কুলের সামনের রাস্তা থেকে তাকে উদ্ধার করে।
খুলনার সাবেক যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যাকুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় রামদা হাতে মাহবুবুরের একটি ছবি ছড়িয়ে পড়েছিল। পরে বহিষ্কার করা হলেও তিনি দলীয় কার্যক্রমে নিয়মিত অংশ নিতেন।
খুলনা-সাতক্ষীরা মহাসড়ক: হেলে-দুলে চলে গাড়িখুলনা মহানগরীর অন্যতম প্রবেশদ্বার ‘জিরো পয়েন্ট’। অদূরেই খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক। মাত্র সাড়ে ৪ বছর আগে ১৬০ কোটি ব্যয়ে সড়কটি প্রশস্তকরণ ও পুনর্নির্মাণ করা হলেও এখন যেন দুর্ভোগের পথ। ফলে জিরো পয়েন্ট থেকে প্রতিদিন হাজারো যানবাহন ও মানুষের ভয়ংকর যাত্রা শুরু হয়।