কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণাকক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর সিএ-১ শাখা থেকে যুগ্মসচিব আহমেদ জামিলের সই করা এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়।
আদালতের খাসকামরা থেকে বিচারকের মোবাইল ও মানিব্যাগ চুরিকক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের দুটি মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র চুরি হয়েছে। রোববার বেলা ১টার দিকে বিচারকের খাসকামরায় (চেম্বার) এই চুরির ঘটনা ঘটে।
সৈকতে বাড়ছে পর্যটকের মৃত্যু, বন্ধ হচ্ছে লাইফগার্ড সেবাওদেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজার সমুদ্রসৈকতে প্রতিবছর অবকাশযাপনে আসেন অন্তত ৬০ থেকে ৭০ লাখ পর্যটক। ঘুরতে আসা পর্যটকদের অধিকাংশেরই প্রধান আকর্ষণ থাকে নোনাজলে ডুব দিতে সমুদ্রে নামা। কিন্তু শহরের লাবণি থেকে কলাতলী পর্যন্ত পাঁচ কিলোমিটার সৈকত ছাড়া কোথাও গোসলে নামা পর্যটকদের উদ্ধারে লাইফগার্ড কিংবা ড
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলের উদ্যোগকক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সম্প্রতি স্থাপিত অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলের উদ্যোগ নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
স্বামীকে হত্যা করে স্ত্রীকে ধর্ষণ, পালাতে গিয়ে আটক অভিযুক্তপাওনা টাকা তোলার জন্য তিন দিন আগে কক্সবাজার শহরে পূর্বপরিচিত বিরেল চাকমার ভাড়া বাসায় উঠেছিলেন রঞ্জন চাকমা ও তাঁর স্ত্রী। সেখানেই স্বামীকে হত্যার পর ‘ধর্ষণ’ করা হয় রঞ্জন চাকমরা স্ত্রীকে।
মহেশখালীতে প্যারাবন ধ্বংস করে সব উন্নয়ন কার্যক্রম বন্ধে বেলার আইনি নোটিশকক্সবাজারে মহেশখালী উপজেলায় বিদ্যমান সব প্রাকৃতিক ও সৃজিত প্যারাবনে বনবিরোধী কার্যক্রম—বিশেষ করে চিংড়ি ও লবণ চাষ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। নোটিশে এ সব বনভূমিতে বিদ্যমান অবৈধ স্থাপনা ও দখলদার উচ্ছেদের জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি
বাঁকখালী নদীতে উচ্ছেদ অভিযানে হামলা, পুলিশ সদস্য আহত, আটক ৩বিক্ষুব্ধরা ‘বদরমোকামস্থ উকিলপাড়া সমাজের সর্বস্তরের জনসাধারণ’ ব্যানারে উচ্ছেদের বিরুদ্ধে স্লোগান দেয়। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ করে তারা।
এখনো রোহিঙ্গারা নিপীড়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন: ওআইসিওআইসি আন্তর্জাতিক উদ্যোগগুলোর প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলা, যা রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার কাজ করছে।
রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাবিদেশি কূটনীতিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংগঠন এবং দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কক্সবাজারে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক অংশীজন সংলাপের শেষ দিনে আজ মঙ্গলবার তারা রোহিঙ্গা শিবির ঘুরে দেখেন।
রোহিঙ্গারা অধিকার নিয়ে মিয়ানমারে ফিরতে প্রস্তুত: খলিলুর রহমানরোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের অধিকার নিয়ে দেশে ফিরে যেতে প্রস্তুত।
রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ সাক্ষাৎকার: অধ্যাপক রাহমান নাসির উদ্দিন‘রোহিঙ্গা সংকট স্থবির হয়ে আছে, সমাধানে আঞ্চলিক-আন্তর্জাতিক সক্রিয়তা জরুরি’আট বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গা সংকটের কার্যকর কোনও সমাধান হয়নি। ভবিষ্যতও অনিশ্চিত। এই সংকট এখন কার্যত ‘স্থবির অবস্থায়’ রয়েছে। কারণ সমাধান শুধু বাংলাদেশ–মিয়ানমারের উপর নির্ভর করছে না। বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সক্রিয় ভূমিকাও জরুরি।
উখিয়ায় রোহিঙ্গাদের সমাবেশকাঁদতে কাঁদতে একই চাওয়া, ‘ঘরে ফিরতে চাই’রক্তাক্ত স্মৃতির স্মরণে সোমবার উখিয়া-টেকনাফের শরণার্থী ক্যাম্পগুলোতে পালিত হয়েছে ‘রোহিঙ্গা গণহত্যা দিবস’।
রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ সাক্ষাৎকার: জাভেদ কায়সার‘রোহিঙ্গা সঙ্কটের সঙ্গে ভূ-রাজনীতি জড়িত, সমাধান অল্প সময়ে পাওয়া মুশকিল’কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তরের পর তাদের জীবন ও প্রকৃতির ওপর এর কী প্রভাব পড়ছে এবং এই সংকটের ভবিষ্যৎ কী—এসব বিষয় নিয়ে স্ট্রিমের সঙ্গে কথা বলেছেন শিক্ষক ও গবেষক জাভেদ কায়সার।
রোহিঙ্গা ঢলের ৮ বছর‘আগের রাতের ঘটনা সবকিছু ছিন্ন-ভিন্ন করে দেয়’২০২২ সাল থেকে প্রতিবছর ২৫ আগস্ট দিনটি ‘রোহিঙ্গা গণহত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে রোহিঙ্গা জনগোষ্ঠী। এরই মধ্যে নতুন করে ‘২৫ আগস্ট’ তৈরির আশঙ্কা তৈরি হয়েছে তাঁদের মনে।
বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে এক নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টাবাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে এক নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের প্রত্যক্ষ মদদে এক বছর আগে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর, বর্তমানে দেশ যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। আজ সোমবার কক্সবাজারে রোহিঙ্গা অংশ
রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্বকে ‘বাস্তব রূপরেখা’ তৈরির আহ্বান প্রধান উপদেষ্টারমিয়ানমারে নিপীড়িত হয়ে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গাদের অনিশ্চিত যাত্রার আট বছর পূর্ণ হওয়ার দিনে আয়োজিত এই অনুষ্ঠানে সংকট সমাধানে সাত দফা কর্মপরিকল্পনা প্রস্তাব করেন প্রধান উপদেষ্টা।
সংকটের আট বছররোহিঙ্গারা কি তবে বাংলাদেশেই থেকে যাচ্ছেরোহিঙ্গা ক্যাম্পগুলোতে সশস্ত্র গোষ্ঠীর উত্থান আরেকটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ রয়েছে, আধিপত্য বিস্তার, মাদক ও অস্ত্র চোরাচালানকে কেন্দ্র করে ক্যাম্পগুলোতে নিয়মিত সংঘর্ষ, খুন, অপহরণের মতো অপরাধ ঘটছে। এই সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম কেবল ক্যাম্পের সাধারণ রোহিঙ্গা নয়, স্থানীয় বাংলাদেশিদের জন্যও