স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ অভিযোগ করেছে, নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক সিদ্ধান্তের কারণে তারা আজকের (১৪ অক্টোবর) নির্ধারিত প্রজেকশন মিটিং স্থগিত করতে বাধ্য হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো হলের অভ্যন্তরে নির্বাচনী সভা আয়োজনের ক্ষেত্রে বাইরে থেকে চেয়ার, আসবাবপত্র কিংবা মাইক ও সাউন্ডবক্স আনা যাবে না। শুধুমাত্র সংশ্লিষ্ট হলের নিজস্ব আসবাবপত্র ও সাউন্ড সিস্টেম (যদি থাকে) ব্যবহার করেই সভা সম্পন্ন করতে হবে।
এছাড়া উক্ত সভায় কোনো প্রকার নাস্তা বা খাবারের প্যাকেট বিতরণ না করার নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন।
সম্মিলিত শিক্ষার্থী জোটের ফেসবুক পেজ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে নির্বাচন কমিশনের সকল নীতিমালা মেনে তারা প্রজেকশন মিটিং আয়োজন করে আসছিলেন, যেখানে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। কিন্তু প্রচারণার শেষ দিনে সকাল ১০টার দিকে নির্বাচন কমিশন হঠাৎ নতুন নীতিমালা জারি করে জানায়, কোনো হলের বাইরে থেকে চেয়ার ও সাউন্ড সিস্টেম আনা যাবে না।

প্যানেলটির দাবি, এই সিদ্ধান্ত বিশেষ গোষ্ঠীর চাপের মুখে নেওয়া হয়েছে। তারা আরও অভিযোগ করে, এর আগের দিন বেগম খালেদা জিয়া হলে তাদের প্রজেকশন মিটিংয়ে চেয়ার ঢুকতে দেওয়া হয়নি এবং হল কর্তৃপক্ষও কোনো সহযোগিতা করেনি। ফলে ছাত্রীদের মেঝেতে বসে অনুষ্ঠান করতে হয়, যা ছিল বিব্রতকর ও অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা।
সম্মিলিত শিক্ষার্থী জোটের ফেসবুকে পোস্টে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের এই আচরণে সমতা ও ন্যায়বিচার ক্ষুণ্ণ হয়েছে। তাই আমরা আজকের প্রজেকশন মিটিং স্থগিত করছি।
উল্লেখ্য, গতকাল রাতে খালেদা জিয়া হলের প্রজেকশন মিটিংএ যাওয়ার সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর পাঁচ বস্তা খাবার বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। কিন্তু আচরণবিধিতে সর্বোচ্চ ব্যয়সীমা এবং নাস্তার কথা সরাসরি উল্লেখ না থাকায় দুই পক্ষের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১৩ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে