স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নারী শিক্ষার্থীদের ভোট প্রদানে ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনে স্থাপিত নওয়াব ফয়জুন্নেসা, শামসুন্নাহার হল ও বেগম খালেদা জিয়া হল কেন্দ্রে ভোটারদের এ লাইন দেখা যায়।
ভোট কেন্দ্রগুলোতে দেখা যায়, নারী শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। কেউ কেউ আধা ঘণ্টার বেশি সময় অপেক্ষা করেও মুখে হাসি নিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন।
শিক্ষার্থী তন্বী আক্তার বলেন, ‘আজকের দিনটা আমাদের কাছে ঈদের দিনের মতো মনে হচ্ছে। ভোট দিতে কিছুটা সময় লাগলেও কোনো বিরক্তি নেই। বরং আনন্দ লাগছে।’
চবির নারী শিক্ষার্থীরা এককভাবে পাঁচটি ভোটকেন্দ্রে ভোট দিচ্ছে। সেগুলো হলো—বিজয় ২৪ হল কেন্দ্রে ২৬০৪, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল কেন্দ্রে ২৪৮৭, নওয়াব ফাইজুন্নেসা হল ভোটকেন্দ্রে ১১৭৯, প্রীতিলতা হল কেন্দ্রে ২৫৫৫ এবং শামসুন্নাহার হল কেন্দ্রে ২২৯১ জন নারী ভোটার ভোট দিচ্ছেন। এছাড়া মাস্টার দা সূর্যসেন হলে নারী ও পুরুষ যৌথভাবে ৫১৬ ভোটার ভোট দিচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষে সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার ২৭,৫১৬ জন। চাকসুর ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে প্রার্থী ৪৯৩ জন

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে