স্ট্রিম সংবাদদাতা

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরবঙ্গের তিনটি জেলায় সফর করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরইমধ্যে তিনি ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন। দলীয়সূত্রে জানা গেছে, এরপর তারেক রহমান নীলফামারী সদর এবং সবশেষে দিনাজপুরের বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।
এর আগে সকাল ১০টায় ঢাকা থেকে উড়োজাহাজে করে নীলফামারীর সৈয়দপুরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। বেলা ১১টায় সেখান থেকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ে পৌঁছান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, সড়ক পথের পরিবর্তে সময় বাঁচাতে এবং ৩টি বড় জনসভা কভার করতেই হেলিকপ্টার সফরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিরামপুর তারেক রহমানের নানার বাড়ি হওয়ায় এই জনসভাকে ঘিরে সাধারণ মানুষের মাঝে বাড়তি উদ্দীপনা দেখা যাচ্ছে। সফরকালে তিনি বিরামপুরে তাঁর নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন।
দিনাজপুরের বিরামপুরে তারেক রহমানের নির্বাচনী সভা সফল করতে ইতোমধ্যে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিরামপুর উপজেলা সরকারি কলেজ মাঠে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর-৬ আসনের প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘এই বিরামপুর সরকারি কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বক্তব্য রেখেছিলেন। এই মাঠে সদ্য মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বিশাল জনসভায় বক্তব্য রেখেছিলেন। একই মাঠে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী বিশাল জনসভার প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।’
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন বার্তা প্রচার হওয়ার পর এই এলাকার সব শ্রেণির পেশার মানুষের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে উল্লেখ করেন ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, ‘বাঁধভাঙা জোয়ারের মত জনসভায় মানুষের উপস্থিতি ঘটবে। এই জনসভা দিনাজপুর-৬ আসনের নির্বাচনী প্রচারণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এদিকে দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলার জন-মানুষের প্রধান দাবি বিরামপুরকে জেলা ঘোষণা উল্লেখ করে স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, জনসভা থেকে বিএনপি চেয়ারম্যান এই প্রতিশ্রুতি দেবেন।
এবিষয়ে বিরামপুর পেশাজীবী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম বলেন, আমাদের প্রধান এবং একমাত্র দাবি হলো বিরামপুরকে জেলা ঘোষণা করতে হবে। পাশাপাশি এলাকার উন্নয়নে অন্যান্য যে সকল দাবি-দাওয়া রাজনৈতিক নেতারা তুলবেন সেগুলোর সঙ্গেও আমাদের একাত্মতা থাকবে।
‘দিনাজপুর দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরাম’-এর সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক বলেন, এমনিতেই উত্তরবঙ্গের মানুষ অবহেলিত। এর মধ্যে দিনাজপুর জেলার মধ্যে আমরা দক্ষিণ দিনাজপুরের আরও বেশি অবহেলিত, উন্নয়ন-বঞ্চিত।
দিনাজপুর দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরাম একটি অরাজনৈতিক সংগঠন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ সব দলের প্রার্থীদের কাছে আমাদের প্রধান দাবি বিরামপুরকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি দিতে হবে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে