স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশে টেকসই বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ বিনিয়োগ রোডম্যাপ উপস্থাপন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানিয়েছে, বর্তমানে দেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ০.৩৪ শতাংশ সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই), যা বিশ্বের অন্যতম সর্বনিম্ন। এনসিপি এই হার ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর হোটেল শেরাটনের এরিয়াল হলে আয়োজিত এক উচ্চপর্যায়ের নীতিগত সংলাপে এই রূপরেখা তুলে ধরা হয়। সংলাপের বিষয়বস্তু ছিল—‘বাংলাদেশের বিনিয়োগ ভবিষ্যৎ: বৈদেশিক পুঁজি, জাতীয় সম্পদ ও কৌশলগত সার্বভৌমত্বের ভারসাম্য’।
অনুষ্ঠানে নীতিনির্ধারক, শিল্পোদ্যোক্তা, বিদেশি বিনিয়োগকারী এবং উন্নয়ন অংশীদাররা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা রাজনৈতিক পটপরিবর্তনের ঊর্ধ্বে গিয়ে অর্থনৈতিক সংস্কারের ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান।
এনসিপির শিল্প ও বাণিজ্য সেলের প্রধান জাবেদ রাসিন অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, ‘এনসিপির ভিশন হলো নৈতিকতা, স্বচ্ছতা ও জাতীয় স্বার্থ সুরক্ষার ভিত্তিতে বাংলাদেশকে একটি “গ্লোবাল বিজনেস হ্যাভেন” হিসেবে গড়ে তোলা। বিনিয়োগকারীদের আস্থা অর্জনে আমরা স্থিতিশীলতা, জবাবদিহি ও আইনভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।’
প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো বর্তমান প্রশাসনিক কাঠামোর জটিলতা। দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে রাজনৈতিক পরিবর্তনের প্রভাবমুক্ত একটি স্থায়ী ও ধারাবাহিক সংস্কার কার্যক্রম প্রয়োজন।’
আলোচনায় অংশ নিয়ে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, ‘বাংলাদেশকে একটি বৈশ্বিক ব্যবসায়িক প্রতিযোগীতে রূপান্তর করতে হলে স্কেল-আপ, উদ্ভাবন এবং গ্লোবাল ভ্যালু চেইনে আমাদের সংযুক্তি বাড়াতে হবে। বিশেষ করে স্টার্টআপ ও রপ্তানিমুখী শিল্পকে নীতিগত সহায়তা দেওয়া জরুরি।’
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শিল্পখাতের শীর্ষ ব্যবসায়ী নেতারা আলোচনায় অংশ নিয়ে বেসরকারি খাতের প্রত্যাশা ও নীতিগত প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে