স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই কারণ দর্শানোকে বিধিবহির্ভূত বলছে দলটি। রোববার (১৮ জানুয়ারি) আসন্ন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী পৃথকভাবে তাদের নোটিশ দিয়েছেন।
এতে বলা হয়েছে, ঢাকা-১১ এবং ঢাকা-৮ আসনের প্রার্থী নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর বিশাল আকৃতির রঙিন ছবি, স্লোগান সংবলিত বিলবোর্ড রিটার্নিং কর্মকর্তার নজরে এসেছে। বিলবোর্ডে ‘দেশ সংস্কারের গণভোট হ্যাঁ-এর পক্ষে থাকুন’ স্লোগান ব্যবহার করা হয়েছে, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার মধ্যে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে দুজনকে লিখিত জবাব দিতে বলা হয়েছে নোটিশে। জবাব সন্তোষজনক না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। একইসঙ্গে নোটিশে ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে গণভোটের পক্ষে ক্যাম্পেইন করায় ইসি কর্তৃক শোকজ বিধিবহির্ভূত বলছে এনসিপি। দলটির পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক বার্তায় বলা হয়, ‘দেশ সংস্কারের গণভোট হ্যাঁ-এর পক্ষে থাকুন’ সম্বলিত ব্যানারকে আচরণবিধির লঙ্ঘন বলেছে ইসি। অথচ এটা নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর শাপলাকলি মার্কায় ভোট দেওয়ার কোনো প্রচারণা ছিল না। গণভোটের প্রচারের জন্য যেসব বিধিমালা রয়েছে, তা কোনোভাবেই লঙ্ঘিত হয়নি। নির্বাচনী আচরণ বিধিমেলারও কোনো ব্যত্যয় ঘটেনি।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে