স্ট্রিম প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপি দাবি করেছে, স্থানীয় বিএনপি কার্যালয় থেকে মাইকে ঘোষণা দিয়ে ‘মব’ তৈরি করা হয়। এরপর র্যাবের ওপর এই পৈশাচিক হামলা চালানো হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে এনসিপি জানায়, গত ১৯ জানুয়ারি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব অভিযান চালায়। এ সময় স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে থেকে সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে। তারা র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ডিএডি মোতালেবসহ চারজন সদস্যকে জিম্মি করা হয়। তাঁদের পৈশাচিক কায়দায় মারধর ও গুলি করা হয়। এতে মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন এবং আরও তিন সদস্য গুরুতর আহত হন।
মোতালেব হোসেন ভূঁইয়ার ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় বিবৃতিতে। এতে অভিযোগ করা হয়, ৫ আগস্টের পর থেকে বিএনপির অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে কয়েকশ মানুষ খুন হয়েছে। জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এমন হামলা জনমনে গভীর উদ্বেগ তৈরি করেছে।
বিবৃতিতে দেশের গণমাধ্যমের ভূমিকারও সমালোচনা করা হয়। এতে বলা হয়, বিএনপি কার্যালয়ের সামনে প্রকাশ্যে এই হামলা হলেও অধিকাংশ গণমাধ্যম হামলাকারীদের রাজনৈতিক পরিচয় এড়িয়ে গেছে। একে ফ্যাসিস্ট আমলের মতো দলীয় আনুগত্য বলে অভিহিত করা হয়।
এনসিপি সরকারকে জিরো টলারেন্স নীতিতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনের আহ্বান জানিয়েছে। তারা বলছে, অন্যথায় সুষ্ঠু নির্বাচন আয়োজন অসম্ভব হয়ে পড়বে। বিএনপিকে দলীয় সন্ত্রাসীদের লাগাম ধরার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে যে জনগণ ভোটের বাক্সে এর উপযুক্ত জবাব দেবে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে