স্ট্রিম সংবাদদাতা

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠু ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন উপাচার্য ড. সালেহ হাসান নকীব।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত ‘রাকসু কী এবং কেন?’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন তিনি।
উপাচার্য ড. সালেহ হাসান নকীব বলেন, ‘আমরা কারসাজির “ক”ও বুঝি না। আমাদের লক্ষ্য আন্তরিকতা, মেধা ও শ্রম দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। শিক্ষার্থীরা যেন নির্ভয়ে ভোট দিতে পারে, সেজন্য আমরা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করব।’ এছাড়া তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে চলা এবং পারস্পরিক সম্মান বজায় রাখারও আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রফেসর এনামুল হক, বিশ্ববিদ্যালয়কে মানবসম্পদ তৈরির কারিগর হিসেবে উল্লেখ করেন। প্রধান রিটার্নিং অফিসার প্রফেসর ড. সেতাউর রহমান রাকসুর ইতিহাস, নির্বাচনী প্রক্রিয়া ও আচরণবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন খান এবং উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মো. ফরিদ উদ্দীন খান।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার এফ. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, এবারের নির্বাচনে মোট ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া, কেন্দ্রীয় সংসদের ২৩টি পদে ২৪৮ জন, সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫৮ জন এবং ১৭টি হল সংসদের জন্য মোট ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, পুনর্বিন্যাসিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের দিনই ফলাফল ঘোষণা করা হবে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১৩ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে