ঢাকা-৮ আসন
স্ট্রিম প্রতিবেদক

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে ১০ দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আমরা কোনো দল কিংবা ব্যক্তির বিরুদ্ধে নই। আমরা ফ্যাসিবাদী সিস্টেমের বিরুদ্ধে। শেখ হাসিনা রেখে যাওয়া সিস্টেমে কেউ যদি বসার চেষ্টা করে, আমরা তাকেও উৎখাত করব।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টন জামে মসজিদ সংলগ্ন এলাকায় পথসভায় এসব কথা বলেন শাপলা কলির প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘বিএনপি ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে। যারা বিদেশ পালিয়েছিল, তাদেরও মনোনয়ন দিয়েছে। দেশের মানুষের সঙ্গে তারা প্রতারণা করেছে।’
নাসীরুদ্দীন বলেন, ‘গত ১৫ বছর আলেমদের দাড়ি ধরে টানা হয়েছিল। এখন নতুন করে তারা বাংলাদেশকে আবার আমাদের সেই ইসলামফোবের স্টেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা অপপ্রচারের মধ্য দিয়ে মনে করে ক্ষমতায় যেতে পারবে। কিন্তু ১০ দলীয় ঐক্যের নেতাকর্মী এবং জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে জয় নিশ্চিত হবে। ১২ ফেব্রুয়ারি দেশের গতিপথ আমরা পাল্টে দেব।’
তিনি আরও বলেন, ‘আমরা ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমরা প্রত্যেক চাঁদাবাজকে প্রশাসনের হাতে তুলে দেব। সব দুর্নীতিবাজকে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। আমার ভাইয়ের ওপর যারা আক্রমণ করেছিল, প্রত্যেক সন্ত্রাসীকে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। ভয় পাবেন না, খেলা হবে। বাংলাদেশে ১০ দলীয় ঐক্যের জয় হবে, শাপলা কলির জয় হবে।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে