স্ট্রিম প্রতিবেদক

আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না দেওয়ায় ক্রিকেটারদের সঙ্গে জাতিকেও অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যটাসে এই মন্তব্য করেন তিনি।
নিরাপত্তা ঝুঁকির কারণে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (বিসিবি) ভারতে যাচ্ছে না। গত ২২ জানুয়ারি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা ঘোষণা দেন। দলের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না বলে জানান ক্রীড়া উপদেষ্টা।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে হওয়া আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তিনিই ছিলেন ২০২৬ সালের নিলামে দল পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। এরপর কট্টরপন্থিদের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে নির্দেশ দেয়।
এর জেরে দুই দেশের ক্রিকেটে সম্পর্কের অবনতি ঘটে। যে নিরাপত্তাহীনতার জন্য ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়, সেই ইস্যুতেই বাংলাদেশ ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করে। বাংলাদেশ আইসিসির কাছে নিরাপত্তা বিবেচনায় ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলার সুযোগ চেয়েছিল। কিন্তু বাংলাদেশকে এই সুযোগ দেওয়া হয়নি।
জামায়াত আমির তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুরা, আজ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকত টিভি স্ক্রিনে, সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে। দুঃখের বিষয়, এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের ক্রিকেটারদের সঙ্গে জাতিকেও অপমান করা হয়েছে। লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদের পরিকল্পিতভাবে দূরে রাখা হলো।’
জামায়াত আমির আরও লিখেছেন, ‘প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সঙ্গে সমব্যথী। দেশের মর্যাদা ও স্বপ্নের সঙ্গে কোনো আপস নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাব, ইনশাআল্লাহ। বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে- গর্ব নিয়ে, শক্তি নিয়ে, সম্মান নিয়ে।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৯ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে