স্ট্রিম প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন পেছানো হয়েছে। আগামী ১৬ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেছে কমিশন।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাকসু নির্বাচন কমিশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। আগামী ২৫ সেপ্টেম্বর রাকসুতে ভোট হওয়ার কথা ছিল।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের পূর্ণাঙ্গ সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিবেশ কোনোভাবেই নির্বাচনের অনুকূলে নয়। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি এখনো চলছে। পাশাপাশি নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণও নিশ্চিত করা সম্ভব হয়নি।

এসব বিবেচনায় নির্বাচনকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে আয়োজনের স্বার্থে কমিশন আগামী ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর, বৃহস্পতিবার রাকসু, হল সংসদ ও সিনেটের নির্বাচন আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, রাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল রাবি ক্যাম্পাস। ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থীরা চায় পূজার ছুটির পর রাকসু নির্বাচন হোক। অন্যদিকে, ছাত্রশিবির চাচ্ছে নির্ধারিত সময়ে (২৫ সেপ্টেম্বর) নির্বাচন। কোষাধক্ষের কার্যালয়ের সামনে দুই পক্ষের মুখোমুখি স্লোগানে উত্তাল হয়ে উঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আন্দোলনের মুখে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১৩ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে