স্ট্রিম প্রতিবেদক

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যে যোগ দিয়েছে আরেকটি দল। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।
যোগ দেওয়ার বিষয়ে দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান জানান, তাঁর দল ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এবং বাকশালে নিষিদ্ধ হয়েছিল। পরে ১৯৭৭ সাল থেকে পুনরায় যাত্রা করেছে। মাওলানা মতিন এই দলের প্রতিষ্ঠাতা (নিবন্ধন নং-৫৬), মার্কা আনারস। দীর্ঘ সাড়ে ১৫ বছর লেবার পার্টি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম করেছে বিএনপির সঙ্গে।
তিনি বলেন, যাদের সঙ্গে আমরা দীর্ঘদিন ছিলাম, ৫ আগস্টের পরে তাদের মধ্যে আমরা ক্রমশ ফ্যাসিবাদের ছাপ লক্ষ করছি। জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার একজন কর্মী হিসেবে আজ আমরা যোগ দিলাম।
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এ টি এম মা’ছুম বলেন, ১০ দলে লেবার পার্টির যুক্ত হওয়া জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তির বিশেষ সফলতা।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সারাদেশে জোটের আসন বণ্টন হয়ে গেছে। এখন আর লেবার পার্টিকে কোনো আসন দেওয়ার সুযোগ নেই। তবে লেবার পার্টি সারাদেশে জোটের পক্ষে কাজ করবে।
১০ দলীয় আগে থেকেই রয়েছে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় নাগরিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বাংলাদেশ), আমার বাংলাদেশ (এবি) পার্টি।
শুরু থেকে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকলেও, আসন সমঝোতা নিয়ে টানাপড়েনে শেষ মুহূর্তে তারা সরে যায়।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে