স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ কিংবা অব্যাহতির গুঞ্জনের পরই ‘মুখ্য সমন্বয়ক’ পরিচয়ে বক্তব্য দিয়েছেন দলটির শীর্ষ নেতা নাসীরউদ্দীন পাটোয়ারী।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ কনভেনশন হলে ঢাকা জেলা ও ঢাকা মহানগর আয়োজিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন তিনি।
এদিকে বৃহস্পতিবার গভীর রাতে নাসীরউদ্দীন পাটোয়ারী দল থেকে পদত্যাগ করেছেন বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়।
শুক্রবার সকালে সেই খবর অস্বীকার করে এনসিপির শীর্ষ কয়েকজন নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত বলেন, 'তিনি (পাটোয়ারী) কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তাঁর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মুখ্য সমন্বয়ক হিসাবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। নাসীরউদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই রয়েছেন।'
এদিকে আজকে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, 'পদত্যাগের বিষয়টি গুজব। আমি এনসিপির সাথেই আছি। অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুড়ে থাকে।'
তিনি এসময় আরও বলেন, 'কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় অনিয়ম, বিভিন্ন কমিশনে কোথায় ব্যত্যয় আছে এগুলো নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করা উচিত। এ ধরনের অপ-সাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত। একটা ব্যবসায়িক গোষ্ঠী যাদের নিজস্ব পত্রিকা এবং টিভি চ্যানেল রয়েছে, ওই জায়গায় যারা সুস্থ সাংবাদিকতা করতে চাচ্ছে তারাও অপসাংবাদিকতার শিকার হচ্ছেন।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে