মূল মঞ্চটি হবে ২২০ ফিট লম্বা। মাঠের ভেতরে-বাইরে ৩৩টি এলইডি স্ক্রিন থাকবে। মাঠের বাইরে যতদূর পৌঁছানো সম্ভব আওয়াজ পৌঁছানোর জন্য ৩১০টি মাইকের হর্ন বসানো হচ্ছে। ৫০ হাজার বোতল মিনারেল ওয়াটার থাকবে।
স্ট্রিম প্রতিবেদক

সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সারা দেশ থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী সমাবেশে যোগ দেবেন। এটি স্মরণকালের সবচেয়ে বৃহৎ সমাবেশ হবে বলে জানিয়েছে জামায়াত।
আজ ১৯ জুলাই শনিবার বেলা দুইটায় শুরু হবে মূল সমাবেশ। তবে সকাল ১০টা থেকেই থাকবে নানা আয়োজন।
গত বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে সমাবেশের বিস্তারিত তথ্য তুলে ধরেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, সমাবেশকে সুষ্ঠু ব্যবস্থাপনায় রাখতে ৬ হাজার স্বেচ্ছাসেবক, সমাবেশস্থলে ১৫টি মেডিকেল বুথ ও বিভিন্ন জেলা থেকে আসা গাড়ি পার্কিংয়ের জন্য ১৫টি স্পট নির্ধারণ করা হয়েছে। সমাবেশ বাস্তবায়নে জামায়াত আটটি উপকমিটি গঠন করেছে। উপকমিটিগুলোর তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে এই সমাবেশ।
সমাবেশের ব্যবস্থাপনা সম্পর্কে গৃহীত পদক্ষেপ সম্পর্কে গোলাম পরওয়ার বলেন, মূল মঞ্চটি হবে ২২০ ফিট লম্বা। মাঠের ভেতরে-বাইরে ৩৩টি এলইডি স্ক্রিন থাকবে। মাঠের বাইরে যতদূর পৌঁছানো সম্ভব আওয়াজ পৌঁছানোর জন্য ৩১০টি মাইকের হর্ন বসানো হচ্ছে। ৫০ হাজার বোতল মিনারেল ওয়াটার থাকবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার বেলা দুইটায় মূল সমাবেশ শুরু হবে। তবে জামায়াতের সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে সকাল ১০টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। মূল সমাবেশে উপস্থিত থাকবেন বিভিন্ন ইসলামি দল ও রাজনৈতিক দলের নেতারা, জুলাই শহীদ পরিবারের সদস্যরা ও জুলাইয়ে আহত ব্যক্তিরা।
সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে সম্ভাব্য দুর্ভোগের জন্য সংবাদ সম্মেলন থেকে নগরবাসীর কাছে আগাম ক্ষমা প্রার্থনা করে দলটি। দুর্ভোগের বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য তারা নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৯ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে