স্ট্রিম প্রতিবেদক

ধর্মীয় বিষয় নিয়ে কোনো ধরনের নিশ্চয়তা দেওয়া শিরকের পর্যায়ে পড়ে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন ব্যবস্থায় পোস্টাল ব্যালটের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।
তারেক রহমান তাঁর প্রথম নির্বাচনী জনসভায় বলেন, ‘দোজখ, বেহেশত ও দুনিয়ার একমাত্র মালিক আল্লাহ। এসব বিষয়ে আল্লাহ ছাড়া অন্য কারও কোনো নিশ্চয়তা দেওয়ার অধিকার নেই। অথচ একটি রাজনৈতিক দল বেহেশতের টিকিট দেওয়ার কথা বলছে। যেটার মালিক আল্লাহ, কোনও মানুষ তো সেটা দেওয়ার নিশ্চয়তা দিতে পারে না। এটি আল্লাহর সঙ্গে শিরক করার শামিল।’

এ ধরনের বক্তব্য দিয়ে জনগণকে নির্বাচনের আগেই প্রতারিত করা হচ্ছে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আজ তারা বেহেশতের টিকিটের কথা বলে আপনাদের ঠকাচ্ছে, নির্বাচনের পর তারা আপনাদের কীভাবে ঠকাবে, সেটা আপনারাই ভেবে দেখুন। শুধু মানুষকে ঠকানোই নয়, এভাবে তারা মুসলমানদের শিরকের দিকেও ঠেলে দিচ্ছে।’
জনসভায় বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘কেউ কেউ ইদানীং বলছে—অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন, এবারও এদের দেখুন। কিন্তু দেশের মানুষ তাদের ১৯৭১ সালেই দেখেছে। মাতৃভূমিকে স্বাধীন করার সময়ই আমরা তাদের দেখেছি। তাদের কারণেই লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন। শুধু তাই নয়, তাদের কারণে মা-বোনেরা সম্মান হারিয়েছেন।’

বক্তব্যে পোস্টাল ব্যালট প্রসঙ্গেও কথা বলেন তারেক রহমান। তিনি এই ব্যবস্থার তীব্র সমালোচনা করে বলেন, ‘দেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোট কেড়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে ব্যবহার করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে।‘ তাঁর ভাষায়, ‘পোস্টাল ব্যালটের নামে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। জনগণের ভোট আগেই কেড়ে নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ ধর্ম, ইতিহাস ও নির্বাচন—সবকিছু ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে উল্লেখ করে তিনি এসবের বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে