স্ট্রিম সংবাদদাতা

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘গত পাঁচ দিন ধরে আমার ওপর মিসাইল মারা হচ্ছে। মিসাইলের আঘাতে আমাকে ধ্বংস করার প্রচেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী। যারা এদেশে গণতান্ত্রিক সরকার চায় না, যারা এদেশের জনগণের সরকার চায় না, যারা এদেশকে গোলাম বানিয়ে রাখতে চায়; তারা এই মিসাইল মেরেছে। কিন্তু তাদের সকল প্রচেষ্টা বিফলে গেছে।’ অ্যাকাউন্ট হ্যাকের সঙ্গে সম্পৃক্ত ‘সাইবার অপরাধী’ শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নওগাঁ শহরের এটিম মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
রাজপথের সহযোদ্ধারাই তাঁর এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত দিয়ে ডা. শফিকুর রহমান জনসভায় বলেন, ‘আমাদের সাইবার টিম শতভাগ নিশ্চিত হয়ে, অপরাধীকে শনাক্ত করেছে। আমার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে তারা সম্পূর্ণ মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়েছেন। আমার দুঃখ লাগে, এতদিন রাজপথে যাদের সঙ্গে হাতে হাত রেখে লড়াই সংগ্রাম করেছি, তারাই এই ঘৃণিত কাজের সঙ্গে জড়িত। আফসোস হয়, সেই দলের বন্ধুরা আমরা ওপর ঝাপিয়ে পড়েছে।’
এর আগে গত শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে জামায়াতের আমিরের ভেরিফায়েড এক্স হ্যান্ডল অ্যাকাউন্টে ইংরেজিতে একটি পোস্টে কর্মজীবী নারীদের ‘পতিতা তুল্য’ মন্তব্য করা হয়। এর কয়েক ঘণ্টা পর আরেক পোস্টে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল বলে দাবি করা হয়। ওই দিন রাতেই শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স হ্যান্ডেল হ্যাকের অভিযোগে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে জামায়াত।
নওগাঁ একটি কৃষিভিত্তিক জেলা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘এ জেলায় বিপুল পরিমাণ আম উৎপাদন হয়, ধান উৎপাদন হয়। কিন্তু আফসোস, এ জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় নেই। কৃষি হিমাগার নেই, রাস্তাঘাট সরু। সংরক্ষণের ব্যবস্থা না থাকার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ইনশাল্লাহ, আমরা যদি সরকার গঠন করি, এ জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে। কৃষিভিত্তিক বিভিন্ন হিমাগার, সংরক্ষণাগার তৈরি করা হবে, আমের জন্য জুস প্রসেসিং কারখানা স্থাপন করা হবে।’
বিগত সময় মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এই লুণ্ঠনের টাকা দেশে রাখার সৎসাহস ছিল না বলে তারা বিদেশে পাচার করেছেন। যার পরিমাণ হচ্ছে ২৮ লক্ষ কোটি টাকা। এই টাকার মালিক আপনারা। আমরা আপনাদের কথা দিচ্ছি, ইনশাল্লাহ, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে আর কাউকে চুরি করতে দিব না। তাদের বিদেশে শান্তিতে থাকতে দিব না। আমরা হাত মুঠ করে তাদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে পেট থেকে টাকা বের করে আনব ইনশাল্লাহ।’ স্বাধীনতা পরবর্তী গত ৫৪ বছর দেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, জামায়াতে ইসলামী তার হিসেব নেবে বলে তিনি উল্লেখ করেন।
নওগাঁ অঞ্চলের পর্যটন সম্ভাবনার কথা উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘এ জেলায় বিভিন্ন ঐতিহ্যবাহী জায়গা রয়েছে, কিন্তু সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ হয় নাই। পর্যটন শিল্প এখন বিশ্বে অন্যতম, কিন্তু অবহেলা, অযত্ন এবং দায়িত্বহীনতার কারণে সেই সব আজ বিলুপ্তির পথে। আমরা সেই ঐতিহ্যবাহী স্থাপনাগুলোকে আরও আধুনিকায়ন করে তুলব।’
জামায়াতের নওগাঁ জেলা শাখার আমির ও নওগাঁ-৪ আসনে দলীয় প্রার্থী খ ম আব্দুর রাকিবের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় আরও বক্তব্য দেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, নওগাঁ-৫ (সদর) আসনের প্রার্থী আ স ম সায়েমসহ জেলা জামায়াতের নেতারা।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে