স্ট্রিম সংবাদদাতা

সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ এলাকা থেকে পাথর লুটের ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিনকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাঁর ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে দলটি। সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে বলা হয়েছে, ‘দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি পদটি স্থগিত করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ১ জানুয়ারি ২০২৬ তারিখ আপনার দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার করে শুধুমাত্র দলের প্রাথমিক সদস্য হিসেবে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।’
চিঠিতে আরও বলা হয়, ‘এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।’
চিঠির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কলিম উদ্দীন আহমেদ মিলন, মিফতাহ সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
গত বছরের (২০২৫) আগস্টে সাদাপাথর লুটের ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে। এর পরপরই আলোচনায় আসে বিএনপি নেতা সাহাব উদ্দিনের নাম। চাঁদাবাজি, দখলবাজিসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১১ আগস্ট তাঁর সব পদ স্থগিত করা হয়।
ওই ঘটনার জেরে গত ১৩ সেপ্টেম্বর সিলেট নগরের আম্বরখানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৯। পরে নভেম্বরে তিনি জামিনে মুক্তি পান।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে