স্ট্রিম সংবাদদাতা

গরিব ও অসহায় মানুষ দেশে ন্যায় বিচার পান না, বিচার ব্যবস্থা সব সময় প্রভাবশালীদের পক্ষে কাজ করে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই। একজন সাধারণ মানুষ যে অপরাধ করলে যে শাস্তি পায়, দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিও যদি অপরাধ করেন, সেই একই আইনে তাদেরও বিচার হতে হবে। টাকার বিনিময়ে আর বিচার বিক্রি হবে না।’
হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টার দিকে ড. শফিকুর রহমান হেলিকপ্টারে তিনি হবিগঞ্জ শহরের জালাল স্টেডিয়ামে অবতরণ করেন।
জামায়াত থেকে নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) স্বল্পমূল্যের প্লট ও শুল্কমুক্ত গাড়ি গ্রহণ করব না জানিয়ে শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের দলের যাঁরা নির্বাচিত হবেন, তাঁরা প্রতি বছর নিজেদের ও পরিবারের সদস্যদের আয়-ব্যয়ের হিসাব জনগণের সামনে প্রকাশ করবেন। জনপ্রতিনিধিরা জনগণের সম্পদে হাত দিয়েছেন কি না, তা জানার অধিকার জনগণের রয়েছে। এমপি-মন্ত্রীদের স্বল্পমূল্যের প্লট কিংবা শুল্কমুক্ত গাড়ি আমরা গ্রহণ করব না। সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করে, আমরাও সেভাবেই চলব।’

‘একটি গোষ্ঠী’ মা-বোনদের ইজ্জত রক্ষা করতে দেয় না অভিযোগ করে জনসভায় শফিকুর রহমান বলেন, ‘তারা কীভাবে হিজাব খুলে দেওয়ার কথা বলে? তারা কি কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয়নি? আগে নিজের মা-বোনদের সম্মান করতে শিখুক। প্রয়োজনে আমরা জীবন দেব, তবুও মায়ের ইজ্জত কেড়ে নিতে দেওয়া হবে না। দেশের কোথাও যদি দুষ্কৃতকারীরা মাথাচাড়া দেয়, জনগণই তাদের উপযুক্ত শিক্ষা দেবে।’
দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার অঙ্গীকার করে জামায়াতের আমির বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি বন্ধ হবে। ব্যবসায়ীরা আর রাতের ঘুম হারাবে না। ফুটপাতের সাধারণ মানুষের চোখের পানি আর কেউ ফেলাতে পারবে না।’
এর আগে সকাল ৯টার দিকে জেলা জামায়াতে ইসলামীর আমির মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও হবিগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থী কাজী মহসিন আহমেদের পরিচালনায় নির্বাচনী জনসভা শুরু হয়। এতে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, হবিগঞ্জ-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম ও হবিগঞ্জ-২ আসনের আব্দুল বাছিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনের জামায়াত প্রার্থী কাজী মহসিন আহমেদ এবং হবিগঞ্জ-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ড. আহমেদ আব্দুল কাদের।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৬ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৮ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে