স্ট্রিম সংবাদদাতা

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে জাতীয় পার্টি ভোটের মাঠে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেছেন, জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাসী বলেই নির্বাচনের পথে এসেছি। তবে নির্বাচনে যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হয়, তাহলে জাতীয় পার্টি ভোটের মাঠে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে বাধ্য হবে।’
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
শামীম পাটোয়ারী জানান, তাঁরা সরকার ও নির্বাচন কমিশনের সকল কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন। তিনি বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীরা নির্বাচনের জন্য মুখিয়ে আছেন। তাঁদের আগ্রহ ও প্রত্যাশার কথা বিবেচনা করেই আমরা নির্বাচনে এসেছি।’
দলের তিন প্রার্থীর কারাবন্দি থাকার কথা উল্লেখ করে মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টির তিনজন প্রার্থী এখনো রাজনৈতিক মামলায় কারাগারে আছেন। নির্বাচনে অংশ নেওয়ার জন্য সরকার তাঁদের জামিনের বিষয়টি বিবেচনা করবে বলে আশা করছি।’ সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনই দেশের গণতান্ত্রিক ধারা সুদৃঢ় করবে বলে মন্তব্য করেন তিনি ।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপজেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি মো. আনছার আলী সরদার, মাওলানা আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান মন্ডল উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম এনামুল হক মন্টু, বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি মো. রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুক্তি, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, মোসলেম আলী এবং মহাসচিবের বিশেষ সহকারী নুর মোহাম্মদ রাফি।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে