গাইবান্ধায় কারা হেফাহতে আ.লীগ নেতা লিপনের মৃত্যুগাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামিকুল ইসলাম সরকার লিপনকে (৫৭) ২০২৪ সালের ৮ ডিসেম্বর রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে জেলা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা লিপন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোরের দিকে মারা যান।
একাই প্রচারে আজিজার বিএসসি, নির্বাচিত হলে তাঁর কাছে সবার যাতায়াত অবাধগাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন থেকে পঞ্চমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন আজিজার রহমান। আগের কোনোবার নির্বাচিত না হলেও এবার আশাবাদী তিনি। ভোটে নির্বাচিত হলে একটি টাকাও দুর্নীতি করবেন না বলছেন। তাঁর কাছে জেলে-কুলি, দিনমজুর, মাস্টার, জর্জ, ব্যারিস্টার সবাই সমান।
গাইবান্ধা-৪গোবিন্দগঞ্জে বড় ফ্যাক্টর ‘আত্মগোপনে’ থাকা আওয়ামী লীগ ও বিএনপির ‘কোন্দল’রংপুর বিভাগের আট জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত এবং বাণিজ্যিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বইছে নির্বাচনী হাওয়া। ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনটিতে এবার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের ‘আত্মগোপনে’ থাকা নেতাকর্মীদের গতিবিধি ও বিএনপির অভ্যন্তরীণ কোন্দল
গাইবান্ধা-৫‘ভোটের আগে সবাই আব্বা-চাচা বলে ডাকে, জেতার পর কেউ উঁকি দেয় না’গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। এক সময়ের প্রভাবশালী আওয়ামী লীগ মাঠ থেকে পুরোপুরি অদৃশ্য এবং তাদের দীর্ঘদিনের মিত্র জাতীয় পার্টির প্রতি সাধারণ ভোটারদের অনীহার কারণে এখানে মূল লড়াই হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্য
গাইবান্ধা-৩জাতীয় পার্টির একসময়ের দুর্গে এবার বিএনপি-জামায়াত যুদ্ধএকসময়ের জাতীয় পার্টির (জাপা) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির সমীকরণ আমূল পাল্টে গেছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বর্তমানে নির্বাচনী মাঠে নিষ্ক্রিয় থাকায় এখানে মূল লড়াই হতে যাচ্ছে দীর্ঘদিনের দুই রাজনৈতিক মিত্র বি
গাইবান্ধা-২মাঠে বিএনপি ও জামায়াত, তক্কে তক্কে জাপাগাইবান্ধা জেলার গাইবান্ধা-২ (সদর) আসনটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন আলোচনার তুঙ্গে। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি ও জামায়াতে ইসলামী। অন্যদিকে আওয়ামী লীগের ‘নীরব’ ভোট ব্যাংক কাজে লাগিয়ে চমক দেখাতে চায় জাতীয় পার্টি।
গাইবান্ধা-১সুন্দরগঞ্জে উন্নয়নবঞ্চিত চরাঞ্চল ও নদীভাঙন বড় ইস্যুএকটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত সুন্দরগঞ্জ উপজেলার সিংহভাগই চরাঞ্চল। প্রতি বছর তিস্তার করাল গ্রাসে নদী ভাঙনের শিকার হয়ে হাজার হাজার মানুষ ভিটেমাটি ও ফসল হারান। এখানকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক এবং কয়েক লাখ মানুষ আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত।
জামায়াতের নেতাকর্মীরা দেশেই ছিল, মুচলেকা দিয়ে পালিয়ে যায়নি: জামায়াত আমিরজামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জামায়াতে নেতাকর্মীরা জুলুম-নির্যাতন সহ্য করে দেশেই ছিল, মুচলেকা দিয়ে কোথাও পালিয়ে যায়নি। যে দলের নেতারা দেশ ও দেশের মানুষকে ভালোবাসে, তারা দেশ ছেড়ে পালিয়ে যায় না।
সাড়ে ৪ কোটি টাকার শোধনাগার দুই মাস পর বন্ধ, বিশুদ্ধ পানি সংকটে ৬০০ পরিবারগাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় দেড় বছর আগে একটি পানি শোধনাগার নির্মাণ করা হলেও মাত্র দুই মাস পানি সরবরাহের পর তা বন্ধ হয়ে গেছে। এতে বিশুদ্ধ পানি সংকটে পড়েছেন ৬০০ পরিবারের অন্তত ২ হাজার মানুষ। এ অবস্থার জন্য পৌর কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন পৌরবাসী।
গাইবান্ধা-১ ও গাইবান্ধা-৫দুই আসনে প্রার্থী হয়েও মাঠে নেই শামীম পাটোয়ারীবিগত নির্বাচনে যাঁরা শামীম হায়দার পাটোয়ারীর সঙ্গে ছিলেন, তাঁদের অনেককেই এখন এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর আসন দুটিতে প্রচার-প্রচারণায় কে প্রতিনিধিত্ব করছেন, তা এখনো অস্পষ্ট।
লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে নির্বাচনে অংশগ্রহণ পুনর্বিবেচনার হুঁশিয়ারি জাপারনির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে জাতীয় পার্টি ভোটের মাঠে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
সুদানে হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর গাইবান্ধার সবুজ মিয়ার দাফন সম্পন্নসুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আটজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের আমলাগাছি (ছোট ভবনপুর) গ্রামের সবুজ মিয়া অন্যতম।