স্ট্রিম সংবাদদাতা

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
বাদল শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৫১ বছর। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে বাদলের মরদেহ শ্রীবরদীর পোড়াগড় এলাকার গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
পরিবার ও দল সূত্রে জানা যায়, বাদল দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন। তিনি নিয়মিত ডায়ালাইসিস করতেন। মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে বাদলকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাদলের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজেও বাদলের মৃত্যুর তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। বাদলের শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে জামায়াত।
বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেল। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে