স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন কমিশন সোহরাওয়ার্দী হল ও অতীশ দীপঙ্কর হলের ব্যালট পুনর্গণনার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে এ তথ্য জানিয়েছেন চাকসু ও হল সংসদ নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী।
তিনি বলেন, কিছু শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে কমিশন দুটি হলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নিয়েছে। তবে কেন্দ্রীয় সংসদের ফলাফলের বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
আরিফুল হক আরও জানান, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার দুপুর আড়াইটায় উভয় হলের ব্যালট এজেন্টদের উপস্থিতিতে পুনর্গণনা করা হবে।
এর আগে, অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটগ্রহণ শেষে দিবাগত ১২ ঘণ্টা পর ফল ঘোষণা শুরু হয়, চলে ভোর পৌনে ৫টা পর্যন্ত।
ফলাফলে চাকসুর ২৬ পদের বিপরীতে ২৪টিতেই জয় তুলে নিয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। একটি পদে জয় পেয়েছেন ছাত্রদল প্যানেলের প্রার্থী। আরেকটি পদে জয় ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের এক প্রার্থী জয় তুলে নিয়েছেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে