স্ট্রিম প্রতিবেদক

কিশোরগঞ্জ-৫ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) দলটির যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দিদার ভূঁইয়া বলেন, 'আজ বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা কাইয়ুম ভাইয়ের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
এটা আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে।'
ঠিক কী কারণে মনোনয়ন বাতিল হয়েছে জানতে চাইলে তিনি বলেন, 'কিশোরগঞ্জে হাসনাত কাইয়ুম ভাইয়ের গ্রামের বাড়িতে পুলিশসহ খোঁজ নিতে যায় কর্মকর্তারা। পুলিশ দেখে কাইয়ুম ভাইয়ের মা ঘাবড়ে যান এবং তার ছেলে (কাইয়ুম) রাজনীতিতে জড়িত না, এসব তথ্য দেন। এর ফলে ওনার মনোনয়নপত্র বাতিল করেছে।'
যাচাই-বাছাইয়ের জন্য বাড়িতে পুলিশ নিয়ে যাওয়া এবং পুলিশসহ ভোটারদের কাছ থেকে তথ্য চাওয়াটা অন্যায় হিসেবে দেখছেন দিদার ভূঁইয়া।
দিদার ভূঁইয়া আরও বলেন, 'আজ বিকেল ৪টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে হাসনাত কাইয়ুমের সঙ্গে অন্যায়ের বিষয়টি জাতির সামনে তুলে ধরব।'
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিবন্ধন না থাকায় স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন দলটির সভাপতি হাসনাত কাইয়ুম।
বিএনপির যুগপৎ আন্দোলনের শরীক দল ছিল রাষ্ট্র সংস্কার আন্দোলন। ছয় দলের মোর্চা 'গণতন্ত্র মঞ্চ'র অন্যতম দলও এটি। গণতন্ত্র মঞ্চের ছয় দলের মধ্যে গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্য বিএনপির সঙ্গে নির্বাচনী জোটের অংশ হয়েছে।
এ ছাড়া গত ৭ ডিসেম্বর রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তিন দলের নির্বাচনী জোটের আত্মপ্রকাশ ঘটে। দল তিনটি হলো- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। এই তিন দল থেকে এনসিপি ও এবি পার্টি ইতিমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে নির্বাচনী জোটে অংশ নিয়েছে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে