স্ট্রিম প্রতিবেদক

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন ঘিরে অনেকে ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী ধর্মের নামে জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করছে। তারা চাইছে সামনের নির্বাচনকে বিতর্কিত করতে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে তাঁর সমাধিস্থলে মোনাজাত ও খাবার বিতরণের আয়োজনও করা হয়।
কবর জিয়ারত ও মোনাজাত শেষে রুহুল কবির রিজভী বলেন, আরাফাত রহমান কোকো রাজনীতিতে ছিলেন না। কিন্তু তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেয় ফ্যাসিবাদী সরকার। তাঁর স্বাভাবিক মৃত্যু হয়নি। গণতান্ত্রিক আন্দোলনের শহীদ হলেন আরাফাত রহমান কোকো। তাঁর জানাজায় দুর্ভেদ্য দেয়াল তৈরি করেছিল শেখ হাসিনা ও তাঁর আইনশৃঙ্খলা বাহিনী।
রিজভী বলেন, ক্রান্তিকাল অতিক্রম হয়েছে। কিন্তু এখনো বিভিন্ন জায়গায় পতিত ফ্যাসিবাদীরা বিশৃঙ্খলা করছে। এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার। নির্বাচনের সময় ঘোষণা করেছেন ড. ইউনূস৷ কিন্তু নির্বাচন ঘিরে অনেকে ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী ধর্মের নামে জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করছে। তারা চাইছে সামনের নির্বাচনকে বিতর্কিত করতে।
তিনি আরও বলেন, নানা ধরনের উসকানি দেওয়া হচ্ছে। জনগণ সবচেয়ে বড় আদালত, তাঁরা বিচার করবে কারা ফ্যাসিবাদের সহচর হয়ে কাজ করছে। চাঁদাবাজ-দখলবাজদের বিরুদ্ধে নিজেদেরসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে বলুন। তাহলে নির্বাচন নিয়ে চক্রান্ত সফল হবে না।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু প্রমুখ।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে