স্ট্রিম প্রতিবেদক

এখনো বরাদ্দ দেওয়া হয়নি এমন ৫০টি প্রতীকের তালিকা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এক চিঠির মাধ্যমে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্য থেকে একটি প্রতীক বেছে নিয়ে আগামী ৭ অক্টোবরের মধ্যে ইসিকে জানানোর অনুরোধ করা হয়েছে। তবে ইসির দেওয়া তালিকায় নেই এনসিপির চাওয়া শাপলা, সাদা শাপলা কিংবা লাল শাপলা। এ সংক্রান্ত একটি চিঠি গত ৩০ সেপ্টেম্বর এনসিপির আহ্বায়ক বরাবর পাঠিয়েছেন ইসির উপসচিব মো. রফিকুল ইসলাম।
ইসির পাঠানো তালিকায় লাউ, চিংড়ি, হাঁস, তবলা, কলা, বেগুনসহ প্রতীকের মধ্যে রয়েছে— আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, থালা-বাটি, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, বক, মোরগ, তরমুজ, বাঁশি, কলস, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ ও হেলিকপ্টার।
ওই চিঠিতে বলা হয়েছে, এনসিপির নিবন্ধনের আবেদন প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে। আবেদনপত্রে প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করে এনসিপি। নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ অনুযায়ী ‘শাপলা’ প্রতীক হিসেবে ইসির তালিকায় নেই। দলটির নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন পরিচালনা বিধিমালায় উল্লিখিত প্রতীকের তালিকা হতে বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক পছন্দ করে নির্বাচন কমিশনকে আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর নিবন্ধন পায় নাগরিক ঐক্য। দলটি প্রতীক হিসেবে পায় কেটলি। তবে তারা শাপলা বা দোয়েল প্রতীক চেয়ে ইসিতে আবেদন করে। অন্যদিকে, নতুন নিবন্ধনের অপেক্ষায় থাকা এনসিপিও শাপলা প্রতীক দাবি করায় ইসির সামনে তৈরি হয় নতুন জটিলতা।
গত ২৫ সেপ্টেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘এনসিপি শাপলা চেয়েছে। এটা নিয়ে আলোচনা হচ্ছে। অথচ শাপলা চেয়েছিল নাগরিক ঐক্য, তারা প্রথম চেয়েছিল। নাগরিক ঐক্যকে শাপলা দিইনি আমরা।’
এদিকে, আজ বৃহস্পতিবার নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এনসিপিকে শাপলা প্রতীক দিলে কোন মামলা করবেন না তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেছেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোন মামলা করব না। কিন্তু প্রতিবাদ তো করব। আমরা যেহেতু আগে আবেদন করেছি; যদি প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ দেওয়া হয়, সেটা নাগরিক ঐক্যের প্রাপ্য।’
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন স্ট্রিমকে বলেন, ‘প্রতীক হিসেবে শাপলা ছাড়া অন্য কোনো বিকল্প মেনে নেওয়া হবে না। শাপলা প্রতীক বরাদ্দে কোনো আইনগত বাধা নেই। আমরা অন্য কোনো বিকল্প বিবেচনা করছি না। আমাদের বিশ্বাস, কমিশন আমাদের সঙ্গে ইচ্ছাকৃত আচরণ করছে। কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে ব্যর্থ হচ্ছে এবং অন্য একটি দলের নির্দেশে কাজ করছে বলেই আমাদের শাপলা দিতে অস্বীকৃতি জানাচ্ছে।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে