ছাত্রদলের প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ নূর উদ্দিন আবির, সাধারণ সম্পাদক (জিএস) পদে নাফিউল ইসলাম জীবন ও সহসাধারণ সম্পাদক (এজিএস) জাহিন বিশ্বাস এষা।
স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা। রোববার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

অন্যান্য পদে প্রার্থী হয়েছেন—ক্রীড়া সম্পাদক পদে নার্গিস খাতুন, সহ ক্রীড়া সম্পাদক পদে মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল কাফি, সহ সাংস্কৃতিক সম্পাদক পদে শাহরিয়ার আলম অথী, মহিলা বিষয়ক সম্পাদক পদে স্বপ্না আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদক পদে নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক পদে গাজী ফেরদৌস হাসান, সহ তথ্য ও গবেষণা সম্পাদক পদে রেদোয়ানুল ইসলাম রিদয়।
এ ছাড়া মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে রাফায়েতুল ইসলাম রাবিত, সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে নুর নবী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মারুফ হোসেন, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নাইমুল ইসলাম নাইম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে মাসুম বিল্লাহ, সহ বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে জিসান বাবু, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে এ আর রাফি খান, সহ পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ)।
প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী হয়েছেন মিনারুল ইসলাম মেঘ, সাঈদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন এবং মো. আশরাফুল ইসলাম।
আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১৩ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে