স্ট্রিম প্রতিবেদক

নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে যারা নারীদের বিরুদ্ধে অপমানজনক কথা লিখেছে, তাদেরকে ডাকাত ও কাপুরুষ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সম্প্রতি নিহত শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত শেষে রোববার সকাল সাড়ে ১০টায় এই মন্তব্য করেন তিনি।
মাওলানা রেজাউল করিমের মাগফিরাত কামনায় তাঁর বাড়িতে আয়োজিত দোয়া মাহফিলে ডা. শফিকুর রহমান বলেন, ‘আগে টুইটার যেটাকে বলা হতো এখন এক্স বলে। গতকাল আমার একটি দুষ্টচক্র আমার এটাকে হ্যাক করে। মাদের প্রতি অপমানজনক কথা আমার এখান থেকে ছেড়ে দিয়েছে। এরা ডাকাত, এরা কাপুরুষ।’
জামায়াত আমির বলেন, ‘আমরা মায়েদের সম্মানকে উঁচু করে তুলে ধরতে চাই। আর ওরা বলে আমার মায়ের কাপড় খুলে নেবে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, পুরুষ হোক নারী হোক—সবার ঠিকানা ছিল মায়ের গর্ব, মায়ের বুক। এই মায়ের অসম্মান আমরা বরদাশত করব না। মায়েদের প্রতি আমাদের এই সম্মান ও ভালোবাসাকে যারা কলঙ্কিত করতে চায়, জাতি তাদেরকে ক্ষমা করবে না। আমাদের কর্মকাণ্ডকে যারা ভয় পায়, যারা নীতি ও চরিত্র দিয়ে মোকাবিলা করতে পারে না, তাঁরাই কেবল কুরুচিপূর্ণ এই সমস্ত জিনিসের আশ্রয় নিয়ে থাকে।’
দুনিয়ার মানুষকে বোকা না ভাবার পরামর্শ দিয়ে জামায়াত আমির বলেন, ‘আপনিও জ্ঞানী; কিন্তু মানুষও জ্ঞানী। মানুষ সব ধরনের ধান্ধাবাজী ধরে ফেলে। এটাতে সময় লাগে না।’
কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার পরে দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির। সেখানেও তিনি এই বিষয়ে মন্তব্য করেছেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৬ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৭ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে