স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ তুলেছে বামধারার প্যানেল ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’।
আজ শুক্রবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী ফুয়াদ রাতুল। তিনি অভিযোগ করে বলেন, ‘হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর দুটি রাজনৈতিক সংগঠন—জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের কাছে সরবরাহ করেছে।’
তিনি আরও জানান, ওই তথ্য ফাঁসের পর থেকে শিক্ষার্থীদের মোবাইল ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণামূলক বার্তা ও কল আসছে। এটি শিক্ষার্থীদের গোপনীয়তা ও সাইবার নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।
ফুয়াদ রাতুল বলেন, প্রশাসনের নীরবতা ও তথ্য ব্যবস্থাপনায় অবহেলা প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয়ে কার্যকর সাইবার সুরক্ষা ব্যবস্থা নেই। শিক্ষার্থীদের তথ্য ফাঁস প্রশাসনিক দায়িত্বহীনতার চরম উদাহরণ।
প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য প্রার্থী আসাদ সাদিক রাফি বলেন, ‘শিক্ষার্থীদের সংবেদনশীল তথ্য থার্ড পার্টি ওয়েবসাইটে সরবরাহ করা হচ্ছে, যা তাদের সাইবার নিরাপত্তায় গুরুতর ঝুঁকি তৈরি করছে।’
গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদের পক্ষ থেকে ফুয়াদ রাতুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত তদন্তের দাবি জানান এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের তথ্য সুরক্ষায় একটি কার্যকর সাইবার সেল গঠনের দাবিও করেন।
এই ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘প্রার্থীদের পক্ষ থেকে শুরুতেই আমাদের কাছে এসব তথ্য চাওয়া হয়েছিল, কিন্তু আমরা ব্যক্তিগত তথ্য শেয়ারের অনুমতি দিইনি। আজকে বিষয়টি জানার পরপরই আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। যদি হল প্রশাসন সত্যিই কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করে থাকে, তবে সেটা নিশ্চয়ই অনুচিত।’
উল্লেখ্য, এর আগে গতকাল থেকে শিক্ষার্থীদের ব্যক্তিগত মোবাইলে বার্তা পাঠিয়ে প্রচারণা চালায় ছাত্রদল-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ ও ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থীজোট’। এরপর থেকেই শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন।
পূর্ণাঙ্গ তফসিল অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং দিনশেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১৩ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে