স্ট্রিম প্রতিবেদক

নির্বাচনকে কেন্দ্র করে আরেকটি গণআন্দোলনের আশঙ্কা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা, প্রশাসন যদি দুর্বলতা দেখায় এবং অভিযোগ শুনেও ইসি পদক্ষেপ না নেয়, তাহলে আরেকটি গণআন্দোলন ঘটতে পারে, এটি আমার আগাম ভবিষ্যৎ।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান।
তিনি বলেন, নির্বাচনের পরেও যদি প্রার্থীরা সন্তুষ্ট না হন, ভোটাররা সন্তুষ্ট চিত্তে কথা বলতে না পারেন, এর চেয়ে দুঃখজনক কিছু আর হতে পারে না।
মঞ্জু বলেন, আমাদের কাছে মনে হয়েছে– রিটার্নিং অফিসাররা একেক জায়গায় একেক রকম নির্দেশনা প্রতিপালন করছেন। কোথাও কোথাও শক্ত অবস্থান নিতে পারছেন, কোথাও পারছেন না। আমাদের পর্যবেক্ষণ– লেভেল প্লেয়িং ফিল্ড, আচরণবিধি মানাসহ বিভিন্ন বিষয়ে প্রশাসনের মধ্যে দৃঢ় অবস্থান নেই। এখন পর্যন্ত তফসিলের আগে ইসির পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণের নির্দেশনা কার্যকর হয়নি।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা কিছু পরামর্শ দিয়েছি। স্থানীয় স্কুল কমিটি, ইউএনও, জেলা প্রশাসক যারা আছেন, সেখান থেকে হলেও কোনো না কোনোভাবে তহবিল জোগাড় করে প্রত্যেক ভোটকেন্দ্রকে সিসিটিভির আওতায় আনার কথা বলেছি।’
আরেক প্রশ্নের জবাবে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘বেসিক্যালি আমরা যেটা দেখছি– অভিযোগ বিএনপির বিরুদ্ধে যায়। কারণ এ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে এবং নিজেদের দলের মধ্যেও যে ঘটনাগুলো ঘটেছে, সিংহভাগ দায় বিএনপির। আমরা বিএনপি নেতাদের সঙ্গেও কথা বলেছি, তাদের বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, নির্বাচন হওয়ার ব্যাপারে পরিবেশ রয়েছে। সবাই কাজ করছে মাঠ পর্যায়ে নির্বাচনে আমেজ তৈরি হয়েছে। কিন্তু যে আশঙ্কার কথা বললাম, সেটি আছে। এখানে প্রশাসন ও রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা রাখে, তাহলে নির্বাচনটা সুষ্ঠু হবে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে