স্ট্রিম সংবাদদাতা

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য (এমপি) শরিফুল ইসলাম জিন্নাহসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেনক।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, শরিফুল ইসলাম জিন্নাহ তাঁর হলফনামায় সম্পদের বিবরণীর ফর্ম দাখিল করেননি। এই অসংগতির কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গরমিল থাকায় তাঁর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। একই আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু, গণ-অধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকারের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এদিকে বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী শাহজাহান তালুকদারের এবং এর আগে বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাদী আলম লিপি ও ইসলামী আন্দোলন প্রার্থী এ বি এম মোস্তফা কামাল পাশার মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার।
জেলা রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান জানান, জেলার তিনটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই হয়েছে আজ। মোট ১৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র গ্রহণ ও ৭ জনের বাতিল হয়েছে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে