স্ট্রিম প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করবেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, ‘আমরা এটা বিশ্বাস করি, যতটুকু বাকি আছে, সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সেই নির্বাচনটা সুষ্ঠু ও অবাধের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার আমরা তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত করবো। এটা অনেক আনন্দের।’
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
তারেক রহমানের ফেরা নিয়ে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে গয়েশ্বর রায় বলেন, ‘আমার অনুভূতি, বাংলাদেশের জনগণের যে অনুভূতি, যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা তার থেকে আলাদা কিছু না। তাছাড়া যেহেতু আমি দলের সঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডে দৃশ্যমান। সেক্ষেত্রে যে নেতাকে আমরা না দেখে, তাঁর কথা শুনে আমরা পথ চলেছি, সেই নেতা তারেক রহমান আমাদের সামনে আসবে, এই আনন্দ প্রকাশ করার ভাষা আমার নেই।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১৩ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে