স্ট্রিম প্রতিবেদক

আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে নতুন জোট আত্মপ্রকাশ করেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে এই জোটের নাম ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। মুখপাত্র করা হয়েছে জুলাই অভ্যুত্থানে ছাত্র নেতৃত্বে দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে।
রোববার (৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও অর্থনৈতিক মুক্তি সামনে রেখে আমাদের তিন দলের জোটের নাম হবে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। এটা শুধু নির্বাচনী নয়, রাজনৈতিক জোট। গণঅভ্যুত্থানকে লক্ষ্য রেখেই এগিয়ে যাব আমরা।
তিনি বলেন, তিনটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি। আমরা দীর্ঘদিন ধরে এই ঐক্য প্রক্রিয়ার মধ্যে ছিলাম। আমরা দেখেছি ঐকমত্য কমিশন থেকে শুরু করে অনেক দলই বিগত দেড় বছরের পুরো প্রক্রিয়ায় সংস্কারের বিরোধিতা শুধু নয়, বাধাগ্রস্তও করেছে।
নাহিদ ইসলাম বলেন, আমাদের এই ঐক্য প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে। পুরাতন রাজনীতিতে আমরা ফেরত যেতে চাই না। পুরাতন রাজনীতিতে ভীতি ও হতাশা দেখছি। আমাদের শক্তি সামর্থ দিয়ে সামনে থাকব।

সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জোটের মুখপাত্র হিসেবে নাহিদ ইসলামকে সবার সামনে পরিচয় করিয়ে দেন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, গণঅভ্যুত্থানের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং নতুনভাবে তরুণদের নিয়ে এগিয়ে যেতে চাই। পুরাতন রাজনীতির মোহভঙ্গ থেকে সরে এসে এই নতুন বন্দোবস্ত। গুম, খুন, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম আগের রাজনীতিতে দেখেছি। আর সে রকম চাই না। আজকের জোট আমাদের উদ্যোগের শুরু মাত্র।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, অভ্যুত্থানের পক্ষের শক্তি আমরা সবাই। তবে অভ্যুত্থানের পর যা দরকার ছিল, তা পারিনি। পারার চেষ্টা থেকেই আমাদের এই উদ্যোগ।
গত ২৭ নভেম্বর এনসিপির নেতৃত্বে একটি নির্বাচনী জোট ঘোষণার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়। এনসিপির সঙ্গে এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) থাকার কথা ছিল। এ প্রক্রিয়া থেকে আপ বাংলাদেশ বাদ পড়েছে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে