স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। প্যানেলটি নেতৃত্ব দিচ্ছেন জুলাই অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমা।
আজ মঙ্গলবার (২র সেপ্টেম্বর) মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন থেকে ইশতেহার ঘোষণা করেন উমামা ফাতেমা। প্যানেল থেকে তিনি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
‘নয় দলীয়করণ, নয় বিরাজনীতিকরণ’—স্লোগানকে সামনে রেখে তারা তাদের ইশতেহার সাজিয়েছেন। ইশতেহারে অ্যাকাডেমিক শিক্ষার মান, কারিকুলাম পরিমার্জন, গবেষণার পরিবেশ সৃষ্টি, ক্যারিয়ার ও কর্মসংস্থান সৃষ্টি, ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, নারীবান্ধব ক্যাম্পাস, স্বাস্থ্য সুরক্ষা, আবাসন- পরিবহন-খেলাধুলা-স্যানিটেশন সমস্যা নিরসনসহ মোট ১১টি বিষয় তাদের গুরুত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায়ে নির্বাচন নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। তবে প্রার্থীরা তাদের নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে