স্ট্রিম সংবাদদাতা

বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করাসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন বিভাগটির শিক্ষার্থীরা।
তাদের অন্য দুইটি দাবি হলো- ইন্টার্নশিপ ভাতা চালু করা এবং বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞানের টেকনিক্যাল ক্যাডার সংযোজন করা।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিভাগের অফিস কক্ষে তালা দিয়ে বিভাগের সামনেই বিক্ষোভ সমাবেশ করে এই কর্মসূচি পালন শুরু করেন তাঁরা।
সুমন আলী নামে আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, “আমাদের ডিপার্টমেন্টের বয়স ১০ বছর। কিন্তু ১০ বছরে ডিপার্টমেন্টে কোনো উন্নয়ন হয়নি এবং ক্লাস রুমের যথেষ্ট ঘাটতি রয়েছে। আমাদের ক্লিনিকাল সাইকোলজিতে ইন্টার্নশিপের সুবিধা আছে। সেক্ষেত্রে ঢাকাতে (ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ) ইন্টার্নশিপ করা লাগে কিন্তু ১০ বছরেও এই ইন্টার্নশিপের ভাতা চালু হয়নি। আমরা চাই এই ভাতা চালু করা হোক। এ বিষয়ে ডিপার্টমেন্টের চেয়ারম্যানের সঙ্গে কথা বললে তিনি আমাদের বার বার আশ্বস্ত করেন। কিন্তু কোনো কাজ হয়নি।”
আন্দোলনকারী আরেক শিক্ষার্থী জান্নাত জামান বলেন, “ক্লিনিক্যাল সাইকোলজিতে অনার্স-মাস্টার্স কমপ্লিট করা যে শিক্ষার্থীরা আছে, তারাই শুধু শিক্ষক নিয়োগে আবেদন করতে পারবেন। কিন্তু মনোবিজ্ঞান বিভাগের একজন শিক্ষক আমাদের বিভাগের চেয়ারম্যান হওয়ার পর থেকে মনোবিজ্ঞানের শিক্ষার্থীরা এখানে শিক্ষক পদে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছে।”
তিনি আরও বলেন, “ক্লিনিক্যাল সাইকোলজি একটা অ্যাপ্লায়েড ব্রাঞ্চ। এখানে আমরা অনার্সে তিন মাস এবং মাস্টার্সে ছয় মাস ইন্টার্নশিপ করে অভিজ্ঞতা নিয়ে আসি। এখানে কেন মনোবিজ্ঞানের একজন শিক্ষার্থী শিক্ষক হিসেবে নিয়োগ পাবে? যেখানে আমরা মনোবিজ্ঞানে অ্যাপ্লাই করার সুযোগই পাই না। আমরা ডিপার্টমেন্টে তালা লাগিয়েছি। ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। আমাদের দাবিগুলো যদি না মানা হয়, তাহলে আমরা অন্য কোনো ব্যবস্থা নেবো।”
বিক্ষোভে বিভাগের বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১৫ মিনিট আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১১ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১২ ঘণ্টা আগে