জাতীয় সংগীত লিখতে না পারায় নিয়োগ পরীক্ষায় সব প্রার্থী বাদপঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রাম পুলিশ নিয়োগের বাছাই পরীক্ষায় শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে না পারায় ৩৮ জন প্রার্থীর একজনও উত্তীর্ণ হতে না পারায় সবাইকে বাদ দেওয়া হয়েছে।
৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলতিন সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করার পর একইদিন ৯ জন সচিব ও সিনিয়র সচিবের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
জাতীয় গ্রন্থকেন্দ্রটিপুকে নিয়োগ, ঢাকা ফিরলেন আফসানাজাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আফসানা বেগমকে। তাঁর এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে কবি-প্রবন্ধকার এ এইচ এম সাখাওয়াত উল্লাহকে।
ঝিনাইদহে রাতে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা, ঠেকাল জনতাঝিনাইদহের শৈলকুপায় একটি মাদ্রাসায় রাতের আঁধারে নাইটগার্ড নিয়োগ পরীক্ষা নিচ্ছিল কর্তৃপক্ষ। পরে এলাকাবাসীর বাধায় তা ভন্ডুল হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসার সুপার, সভাপতি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি এক নারী কর্মকর্তাকে অবরুদ্ধ করে স্থানীয়রা।
অবৈধ নিয়োগের অভিযোগ: চবি প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলেরচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অবৈধ নিয়োগের অভিযোগে উপাচার্য, দুই উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী অবস্থান কর্মসূচি থেকে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।
চবিতে প্রভাষক পদে উপ-উপাচার্যের মেয়ের নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্নচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খানের মেয়ে মাহিরা শামীম। একাডেমিক সিজিপিএর দিক থেকে তুলনামূলকভাবে অনেকটা পিছিয়ে থেকেও তিনি নিয়োগ পাওয়ায় এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তাকে অব্যাহতি, নেপথ্যে ‘ফয়সাল ইস্যু’ ও সমালোচনারাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় নিয়োজিত একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট কারণ হিসেবে কেবল ‘জনস্বার্থ’ উল্লেখ করা হয়েছে।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি, প্রবেশপত্র মিলবে শনিবার থেকেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের নিজ নিজ জেলায় এই পরীক্ষা নেওয়া হবে।
১৯ ও ২০ ডিসেম্বরের একাধিক চাকরির পরীক্ষা স্থগিতবাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), ব্যাংক-সহ শুক্র ও শনিবারের (১৯ ও ২০ ডিসেম্বর) বিভিন্ন নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
নিয়োগ পেলেন ২৭ বিসিএসের বঞ্চিত ৬৭৩ জন, জ্যেষ্ঠতা থাকবে অক্ষুণ্ণদীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে ২৭তম বিসিএস পরীক্ষার নিয়োগবঞ্চিত ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা থেকে এই গেজেট প্রকাশ করা হয়। আপিল বিভাগের নির্দেশনার আলোকে এই নিয়োগ দেওয়া হলো।
রাবিতে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, তদন্তের দাবিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগে চলমান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ‘আঞ্চলিকতা ও স্বজনপ্রীতির’ অভিযোগ তুলেছেন বিভাগের কয়েকজন সাবেক শিক্ষার্থী।